সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
স্টাফ রিপোর্টার : সরকার বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির বিশেষ সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন।
শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে রিপন বলেন, পুরান ঢাকার কারাগারে আমাদের নেত্রী পায়ে হেঁটে গেছেন। পরবর্তী পিজি হাসপাতালেও পায়ে হেঁটে গিয়েছিলেন। পিজি হাসপাতালে যখন স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তখন সরকারের অনুগত চিকিৎসকরা খালেদা জিয়ার লিভারে সমস্যার কোনো রিপোর্ট দেননি। তাহলে কিভাবে তার পরপরেই খালেদা জিয়ার লিভার রোগ হয়! আমরা মনে করছি সরকার তাকে স্লো পয়জনিং করেছে।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ওয়ার্ড পর্যায়ে নেতারাও বিদেশে চিকিৎসা করছেন। অথচ আজ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে অসুস্থ বানিয়ে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, পুরান ঢাকার জেলখানায় যে স্লো পয়জনিং করা হয়েছে, তা ধরা পড়ে যাবে বলে বিদেশে চিকিৎসার করতে দিচ্ছে না সরকার।
আমান বলেন, যদি অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো না হয়, তাহলে হাসিনা সরকার পতনের কঠোর আন্দোলন শুরু হবে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম মিন্টু প্রমুখ।
এছাড়াও ছাত্রদলের সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাকির হোসেন জাকির, মামুন হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- এক জীবনে আর কি চাই!
- ভিআইপি কক্ষে ক্ষমতার দম্ভ
- জিন্নাহ প্রীতি কেন বিপজ্জনক?
- লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের জরুরি নজরদারি দাবি
- রাজনীতি থেকে ব্যবসায়ী নেতৃত্ব, পাংশায় আলোচনায় বাহারাম হোসেন সরদার
- পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিদর্শন
- বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
- লে. জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- আগের চেয়েও একটু বেশি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
-1.gif)








