‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
স্টাফ রিপোর্টার : গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে- মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদাকে বিদেশে পাঠাতে আইন নয়, বাধা সরকার। ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। কেমন অসুস্থ তা ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে হবে। চিকিৎসকরা বলছেন কিন্তু সরকার আইনের কথা বলে তাকে বিদেশ যেতে দিচ্ছে না৷
১৯৭১ সালে বেগম খালেদা জিয়া পাকিস্তানের সেনাবাহিনীর হাতে বন্দি ছিলেন এমনটা জানিয়ে ফখরুল বলেন, তিনি পাক হানাদার বাহিনীর হাতে বন্দি ছিলেন। তাই আমরা বলি সত্যিকারের মুক্তিযুদ্ধ যদি কেউ করে তাদের মধ্যে নারীদের দিক দিয়ে তিনি অগ্রগামী থাকবেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে কেন সাজা দেওয়া হয়েছে? একটা সাজানো মামলা। যাতে কোনোভাবে সাজা হয় না। একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। কারণ এরা জনগণ থেকে বিচ্ছিন্ন।
ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার ওপর সরকারের এত রাগ কেন? তিনি যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো তিনি যদি রাস্তায় গণতন্ত্রের জন্য ডাক দেন লাখ লাখ মানুষ নেমে আসবে। এটাই ভয়।
তিনি বলেন, সংবিধানকে কাটাছেঁড়া করে এমন করা হয়েছে যে কেউ কোনো কথা বলতে পারছে না। আইন আদালতকে হাতের মুঠোয় নিয়ে যাওয়া হয়েছে।
আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, আপনাদের আয়োজন দেখে আশার সঞ্চার হয় আমাদের মধ্যে। বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে হটাতে পারবো। নেত্রীকে মুক্ত করতে পারবো, বিদেশে পাঠাতে পারবো।
আয়োজক সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমানের সভাপতির বক্তব্যে বলেন, আগামী শনিবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে রোববার থেকে সারাদেশে বারের সামনে আইনজীবীদের পক্ষ থেকে অনশন করা হবে।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নাল আবেদীনসহ কেন্দ্রীয় ও আইনজীবী ফোরামের নেতারা বক্তব্য দেন।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২১)
পাঠকের মতামত:
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
- আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
- সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
- ঢাকা–গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
- ‘বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি’
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি, উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ
- আবার লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
- রেকর্ড গড়ে ফের ইউরোপসেরা কেইন, বায়ার্নে ফিরছে 'গোল্ডেন শু'
- ‘শিল্পখাত গ্যাস সংকটে ভুগছে, গুরুত্ব দিতেই হবে’
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
-1.gif)








