‘খালেদার চিকিৎসার নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর : খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।
হানিফ বলেন, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন। তবে তিনি বাংলাদেশের আইনে একজন সাজাপ্রাপ্ত আসামি। তারপরেও তাকে জেলখানায় সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী তার হাতে থাকা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে খালেদা জিয়াকে জেলখানার বাইরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, তিনি (খালেদা) এখন বাংলাদেশের সব চেয়ে ব্যয়বহুল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসক ছাড়া ওই হাসপাতালের কোন চিকিৎসক আজ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হবে এমনটি বলেননি। আবার বিএনপির পক্ষ থেকেও সুনির্দিষ্ট ভাবে কোন দেশে নিয়ে তাকে চিকিৎসা করাবে সেটি বলছে না। তারা খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে প্রতিদিন প্রেসক্লাব এর সামনে গিয়ে আন্দোলন করছে।
প্রধানমন্ত্রী কোনো অন্যায় পছন্দ করেন না জানিয়ে হানিফ আরো বলেন, ডা. মুরাদের বিষয়ে যখনই তিনি শুনেছেন, তখনই তিনি ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে তাকে মন্ত্রিত্ব থেকে ও জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পরবর্তী নীতিনির্ধারণী সভায় তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মাহবুবউল আলম হানিফ আরও বলেন, আন্দোলন করে কোন লাভ হবে না। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফ চেয়ে আবেদন করতে হবে। রাষ্ট্রপতি তার দণ্ড মওকুফ করলে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। এ ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই।
(এসএস/এএস/ডিসেম্বর ০৯, ২০২১)
পাঠকের মতামত:
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








