E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালন

২০২১ ডিসেম্বর ১২ ১৫:৫৭:৩৪
গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আজ ১২ ডিসেম্বর ২০২১ রবিবার সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম—মৃত্যু বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ভাসানীর জন্মবার্ষিকী পালন করা হয় এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধাজ্ঞাপন করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

(পিআর/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test