যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য লজ্জার : ফখরুল
স্টাফ রিপোর্টার : সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দেশের জন্য অত্যন্ত লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, কী অবস্থা করেছে বাংলাদেশের? আমাদের একটা প্রতিষ্ঠান র্যাবকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। এটা দেশের জন্য অত্যন্ত লজ্জার। আমার প্রায় ৭৪ বছর বয়সে কোনো দিন শুনিনি পাকিস্তান আমলেও যে আমাদের কোনো প্রতিষ্ঠানের ওপরে এ ধরনের কলঙ্কজনক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। যা দেশের জন্য লজ্জার। আজকে দুর্ভাগ্য আওয়ামী লীগ এই অবস্থার সৃষ্টি করেছে। যে প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমাদের গর্ব করা উচিৎ আজ সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ।
সাবেক সেনাপ্রধানের যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বাতিল করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি আর সেখানে ঢুকতে পারবেন না। অর্থাৎ আমরা এমন একটা বর্বর জাতিতে পরিণত হয়েছি, আমরা এমন একটা অসভ্য জাতিতে পরিণত হয়েছি, এমন একটা অগণতান্ত্রিক দেশে পরিণত হয়েছি যে এখন আমাদের রাষ্ট্রের যারা ওপরের দিকে, যাদের ওপর রাষ্ট্র নির্ভর করে তাদের আজকে বিভিন্ন রাষ্ট্র গ্রহণ করতে পারছে না। দুঃখ হয় আমরা এমন একটা বর্বর দেশে পরিণত হয়েছি।
বিএনপি মহাসচিব আরও বলেন, ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তার ফল মার্কিন নিষেধাজ্ঞা। তিনি বলেন, দেশকে এমন অবস্থায় নিয়ে গেছে যে সাবেক প্রতিমন্ত্রীকে বিভিন্ন দেশ প্রবেশে বাধা দিচ্ছে।
ক্ষমতাসীনদের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। দেশ চালায় আমলারা। সত্যিকার অর্থেই আওয়ামী লীগ কিন্তু আর দেশ চালায় না। দেশ চালায় আমলা, তারা গণতন্ত্রের বাইরে গিয়ে আজকে দেশ পরিচালনা করছে।
খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সত্যিকার অর্থেই গুরুতর অসুস্থ। তাকে বিদেশে পাঠানোর জন্য শুধু কথা বললেই হবে না আমরা যে আন্দোলন করছি এটা জোড়দার করে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করতে হবে।
বর্তমান সময় কঠিন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ সভা করা যায় না। আজকে আমাদের ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। এর মধ্য দিয়ে কৃষক দলকে সংগঠিত হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. মোশারফ হোসেন এমপি, টিএস আইউব, মেহেদি হাসান পলাশ, কাদের সিদ্দিকী, ইশতিয়াক আহমেদ নাসির প্রমুখ বক্তৃতা করেন।
(ওএস/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








