E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নেতৃত্বের দুর্বলতার কারণে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি’

২০২১ ডিসেম্বর ১৬ ১৩:২১:২৪
‘নেতৃত্বের দুর্বলতার কারণে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি’

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতার কারণে স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। যারা বারবার রাষ্ট্রক্ষমতায় ছিলো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এ কারণেই এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য চলছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণির মুক্তমঞ্চে উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, প্রতি বছর হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী প্রজন্মের জন্য শোষণ-বৈষম্যহীন একটি দেশ গড়তেই আমাদের রাজনীতি।

উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে এতে আরও বক্তৃতা রাখেন প্রকৌশলী মো. ইউনুস আলী ও উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং।

বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উচ্ছ্বাস ললিত কলা একাডেমি, চতুরঙ্গ শিল্পকলা একাডেমি, তারানা, গিটার ইনস্টিটিউট উত্তরা, পঙক্তি আবৃত্তি পাঠশালা, উজ্জ্বল ড্যান্স একাডেমি এবং উৎস আবৃত্তি ও সাংস্কৃতিক একাডেমি।

(ওএস/এএস/ডিসেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test