E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন’

২০২১ ডিসেম্বর ১৬ ১৩:২৪:৩১
‘আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন’

স্টাফ রিপোর্টার : যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, তা অর্জন হয়নি। আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার। কিন্তু তা হয়নি। আজ স্বৈরাচারী-কর্তৃত্ববাদী আওয়ামী সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে গ্রেফতার করেছে।

তিনি বলেন, বেগম জিয়া আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা আবারও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রক প্রতিষ্ঠা করবো এবং দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক শ্যামা ওবায়েদসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test