‘বিরোধী দল-মতের মানুষকে সরকার ভাড়াটিয়া মনে করে’
স্টাফ রিপোর্টার : ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকার মোহ থেকেই বর্তমান সরকার বারবার গণতন্ত্রকে জবাই করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এটি করতে গিয়ে সারাদেশকেই বধ্যভূমিতে পরিণত করেছে সরকার। তারা দেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী মতের মানুষকে মনে করে ভাড়াটিয়া বা প্রজা, আর নিজেদের দেশের মালিক মনে করে। তাই নির্বাচন, ভোট, মত প্রকাশের স্বাধীনতা- সবকিছু বানের জলে ভাসিয়ে দিয়ে তারা নিজেদের ইচ্ছেমতো দুঃশাসন কায়েম করেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, একদলীয় বাকশালের বিষাক্ত গ্যাসচেম্বার থেকে বহুদলীয় গণতন্ত্রের বিশুদ্ধ বাতাস বইয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই গণতন্ত্রের পথচলাকে আবারও বন্দুকের নলের মুখে বন্দী করেন হুসেইন মুহম্মদ এরশাদ। আবারও ৯ বছরের নির্ভিক দুঃসাহসী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বন্দী গণতন্ত্রকে মুক্ত করেন এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে বারবার অসীম দৃঢ়তা নিয়ে দাঁড়ানোর জন্যই বর্তমান নিশিরাতের সরকার বেগম জিয়াকে বন্দী করে রেখেছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা, সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে। অথচ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ থেকে লাখ কোটি টাকা পাচার হচ্ছে প্রতি বছর। বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার মৌলিক অধিকারকেও তারা ক্ষমতার দাপটে বাধা দিচ্ছে।
রিজভী বলেন, সরকারের এই অমানবিকতার বিরুদ্ধে দেশবাসী ক্ষুব্ধ ও প্রতিবাদে সোচ্চার। মুক্ত খালেদা জিয়ার অস্তিত্বের কথা ভেবে সরকার অজানা আতঙ্কে ভুগছে। জনগণের নেত্রীকে হাজারও বাধার মুখেও আটকিয়ে রাখা যাবে না জেনেই তার জীবনকে নিঃশেষ করে দেওয়ার যাবতীয় আয়োজন চালিয়ে যাচ্ছে ভোটারবিহীন সরকার।
তিনি বলেন, আমরা এই মুহূর্তে দেশনেত্রীর মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য আবারও জোরালো আহ্বান জানাচ্ছি।
এসময় রিজভী অভিযোগ করেন, ডিবি পুলিশ পরিচয়ে গতকাল সাদা পোশাকধারীরা ঢাকা মহানগর উত্তর আদাবর থানাধীন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হাসান জীবনকে তুলে নিয়ে গেছে। এখনও পর্যন্ত তার কোনো হদিস না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মনোয়ার হাসান জীবনকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনায় বর্তমান নিশিরাতের সরকারের চলমান গুমের আরেকটি নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপিত হলো। মানুষকে নিখোঁজ করে দেওয়ার মতো নির্দয় ঘটনাকে বর্তমান সরকার তাদের টিকে থাকার গ্যারান্টি হিসেবে বিবেচনা করছে। এ সময় মনোয়ার হাসান জীবনকে জনসমক্ষে হাজির করার দাবি জানান রিজভী।
(ওএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২১)
পাঠকের মতামত:
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
-1.gif)








