জাতীয় নির্বাচন বানচালে রাষ্ট্রপতির সংলাপকে নাটক বলছে বিএনপি
স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচন বানচালে চক্রান্তের অংশ হিসেবে বিএনপি রাষ্ট্রপতির সংলাপকে নাটক বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
বুধবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে যারা নাটক বা প্রহসন বলছেন, তাদের উদ্দেশ্যে বলবো- আপনারা সংলাপে না গিয়ে বুঝবেন কীভাবে, এটা নাটক নাকি ভালো কিছু। সংলাপে না গিয়েই নাটক বা প্রহসন বলা কোনোভাবেই কাম্য নয়। আগে সংলাপে বসেন, তারপর ভালো-খারাপ বলবেন।’
তিনি বলেন, ‘যারা রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত না জানিয়েই নাকচ করছেন, তারা সংলাপ প্রক্রিয়াকে বানচাল করতে চান। নির্বাচন বানচালে তারা সংলাপ প্রক্রিয়াকেও বানচালের অপচেষ্টা চালাচ্ছেন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনও বিএনপি বানচালে মরিয়া ছিল, এটা দুঃখজনক।’
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য যে সার্চ কমিটি করা হবে, সেখানে একজন নারী এবং একজন অধ্যাপককে অন্তর্ভুক্তির কথা জাসদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে বলেও জানান হাসানুল হক ইনু।
ইনু আরও বলেন, ‘সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির ওপর এককভাবে অর্পিত হলেও রাজনৈতিক দলগুলোর মতামত নিতে তিনি আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধুবাদ জানিয়েছে।’
জাসদ সভাপতি বলেন, ‘সংবিধানে ইসি গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ থাকলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আইন প্রণীত না হওয়াটা দুঃখজনক। এমন পরিস্থিতিতে জাসদ মনে করে, তুলনামূলক উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটি গঠনই হবে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে সার্চ কমিটি গঠন করার প্রক্রিয়াকে সুনির্দিষ্ট ও স্থায়ী কাঠামোগত রূপ দেওয়া জরুরি। পাশাপাশি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে নির্বাচন ব্যবস্থা নিয়ে সব ধরনের বিতর্কের অবসান করতে হবে।’
হাসানুল হক ইনু বলেন, ‘সার্চ কমিটি গঠনে সরাসরি কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা সমীচীন নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচীন।’
সংলাপে অংশ নেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশারেফ হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার ও রেজাউল করিম তানসেন।
(ওএস/এএস/ডিসেম্বর ২৩, ২০২১)
পাঠকের মতামত:
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
-1.gif)








