‘খালেদার সুস্থতা ও মুক্তিতেই গণতন্ত্রের মুক্তি’
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতে গণতন্ত্রের মুক্তি, তার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা- এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়া সুস্থ ও মুক্ত হয়ে স্বাভাবিক চলাচলের মধ্য দিয়েই আবার সেই গণতন্ত্রের মুক্ত বাতাস ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয়তাবাদী কৃষকদলে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, একজন নেত্রী- যিনি জীবনে কখনো হারেননি। তিনি গণতন্ত্রের জন্য কখনো আপস করেননি। ব্যক্তিগত সুখ-সাচ্ছন্দ্য, ক্ষমতার মোহ এবং মায়া অতিক্রম করে জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে যিনি লড়াই করেছেন, সেই নেত্রীকে আজ বিনা চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে ধুঁকতে হচ্ছে। এক গভীর চক্রান্তের জালে ধুঁকতে ধুঁকতে তিনি যেন পৃথিবী ছেড়ে চলে যান, এমনই মাস্টারপ্ল্যান করে বেগম জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে।
জাগপা থেকে কৃষকদলে যোগ দেওয়া নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, আমি মনে করি, আপনারা যথাসময়ে জাতীয়তাবাদের মূলধারায় সম্পৃক্ত হয়েছেন। আপনারা জানেন দেশবিরোধী শক্তি, ছলে-বলে-কৌশলে রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে। এই দখলদারিত্বের মধ্য দিয়ে গোটা দেশকে এক ভয়ঙ্কর গ্যাস চেম্বারে পরিণত। বিরোধীদলের নেতাকর্মীসহ পুরো জাতি ভয়ঙ্কর পরিস্থিতিতে। কথা বলতে ভয়, ডানে-বামে-পেছনে তাকাতেও ভয় হয়। মনে হয় চারদিকে অনেক লাল চক্ষু আমাদের অনুসরণ করছে কি না।
এ প্রসঙ্গে তিনি বলেন, এটা অবশ্য যুগে যুগে দেশে দেশে যখন যেখানে নাৎসিবাদ, ফ্যাসিবাদ কায়েম হয় সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশে এখন সেই ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। এমন কঠিন সময়ে আপনাদের (জাপগা নেতাদের) যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার, ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আলীম হোসেন, ইসতিয়াক আহমেদ নাসির, সাখাওয়াত হোসেন নান্নু ও কামরুজ্জামান সেলিম প্রমুখ।
জাগপার যুগ্ম-সম্পাদক ইনসাল আলম আক্কাসের নেতৃত্বে কৃষকদলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন- জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, যুব জাগপার সভাপতি আরিফুল ইসলাম, জাগপা নেতা শাহজাহান আলম সিরাজ, শাহিনুর রহমান শাহীন, মো. ইসহাক ও নূর মোহাম্মদ প্রমুখ।
(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
-1.gif)








