আইন করে ইসি গঠনের প্রস্তাব ন্যাপের
স্টাফ রিপোর্টার : স্বাধীন নির্বাচন কমিশনের জন্য আইন করে নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
রবিবার (২৬ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপকালে সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন ন্যাপ নেতারা। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের তৃতীয় দিনে ন্যাপের সঙ্গে আলোচনায় বসেন আবদুল হামিদ।
দলের সাত সদস্যবিশিষ্ট একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান দলটির দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদ।
আইভি আহমেদ বলেন, নির্বাচন কমিশন আইন করার জন্য আমরা রাষ্ট্রপতিকে বলেছি। উনি (রাষ্ট্রপতি) ওনার সীমিত ক্ষমতার কথা বলেছেন। উনার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার মধ্যেও তিনি চেষ্টা করবেন বলেছেন। কতটা করতে পারবেন এটি আপনারাও জানেন সেটি আমরাও জানি। উনি বলেছেন, চেষ্টা করবেন, এর বাইরে উনি কি বলবেন?
রাষ্ট্রপতির কাছে কী কী বিষয়ে আলোচনা করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোটাধিকার চর্চা করতে পারে। ভোটার যেন সব ধরনের প্রভাবমুক্ত পরিবেশে নিজের ইচ্ছামত ভোট দিতে পারে। পেশী শক্তি, টাকা, বল এসব থেকে মুক্ত থাকতে পারে আর সরকার যেন এসবের ব্যবস্থা করে।
দলের পক্ষ থেকে কী প্রস্তাব করা হয়েছে জানতে চাইলে আইভি বলেন, আইন প্রণয়ন করে, ভোটাধিকারের জন্য সবাই যেন ভোটকেন্দ্রে যেতে পারে। সবাই যেন নিজেদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে। জনপ্রতিনিধি কোনো মন্ত্রী, এমপি যেন প্রভাবিত করতে না পারে এধরনের প্রস্তাবই আমরা দিয়েছি।
সার্চ কমিটি গঠনের বিষয়ে কোনো কথা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, না, সার্চ কমিটি নিয়ে কোনো নাম চায়নি। আমরা এটি নিয়ে কোনো আলোচনাও করিনি এবং দ্রুত সময়ের মধ্যে সার্চ কমিটি গঠন করা হতেও পারে।
এসময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সার্চ কমিটি ও নামের বিষয়ে সাংবাদিকদের বলেন, যে আলোচনার বিষয় ছিল আজকে তার মধ্যেতো নাম চাওয়ার ব্যাপার, সার্চ কমিটি গঠনের ব্যাপার ছিল না। আজকে যে বিষয়টি ছিল সেটি নির্বাচন কমিশন গঠন বিষয়ে আলোচনা।
ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে সাত সদস্যের দলে অন্যান্যের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল হোসেন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থসারথি চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক অনিল চক্রবর্তী প্রমুখ।
(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২১)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
-1.gif)








