দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া বিকল্প নেই : মেনন
স্টাফ রিপোর্টার : সংলাপের মাধ্যমে জনমত গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া বিকল্প নেই।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান তিনি। স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি।
সংলাপের পঞ্চম দিনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন করা যায়। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আইনতো আমরা একদিনেই করেছি। আইন প্রণয়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য আছে এখন সেটা করার উদ্যোগ নেওয়া দরকার।
নির্বাচন কমিশন আইন গঠনের বিষয়ে জোর দিয়ে মেনন বলেন, নতুন বছরে শুরুর অধিবেশনে আইন প্রণয়ন করা যেতে পারে। আইন করতে হবে, প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন করা যায়। সার্চ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকরী কমিটির পরামর্শ দিয়েছি। দুজন নারী সদস্য রাখার প্রস্তাব দিয়েছি।
সংসদে রাজনীতিবিদ কমে গেছে দাবি করে মেনন বলেন, রাজনীতিতে যে টাকার খেলা চলছে তা বন্ধ করতে শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন।
গণতন্ত্রে সংলাপ খুব গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, সংলাপ নিয়ে যারা সমালোচনা করছে তাদের জনমত গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া বিকল্প নেই বলেও জানান তিনি।
সহিংসতাকে উৎসব বলছে নির্বাচন কমিশন
রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রপতিকে বলেছি একটা কার্যক্ষম ও গতিশীল নির্বাচন কমিশন চাই। এ ইউপি নির্বাচন আমাদের দেখিয়ে দিলো, অন্য নির্বাচনের কথা বাদেই দিলাম। এ নির্বাচন কমিশন আসলে কোনো ধরনের উত্তাপ নেই, নির্বাচনী সহিংসতাকে উৎসব বলছে তারা।
মেনন বলেন, সাম্প্রতিক সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে আমরা রাজশাহীর ঘটনা দিয়ে বলতে পারি- সেখানে কী হয়েছিল। আমরা বলেছি, নির্বাচন কমিশনের যে আইন আছে তা প্রয়োগ করতে পারবে এমন নির্বাচন কমিশন চাই আমরা।
রাষ্ট্রপতি খুব দুঃখ করে বলেছেন রাজনীতি ক্রমাগত রাজনীতিবিদদের হাত থেকে চলে গেছে— যোগ করেন মেনন।
এসময় দলের পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান, নজরুল ইসলাম হক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
-1.gif)








