‘জিয়াউর রহমান যদি ফিরে আসতেন তিনি নিজেই লজ্জিত হতেন’
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : চট্টগ্রাম বীরের জাতি। সুর্যসেনের বাড়ি চাঁটগা। প্রীতিলতার বাড়ি চাঁটগা। হান্নান ভাইয়ের বাড়ি চাঁটগা এবং স্বাধীনতার ঘোষণাটিও চট্টগ্রাম থেকে এসেছে। ঢাকা থেকে আসেনি।
স্বাধীনতার যে ডাক ঢাকা হতে এসেছিলো সেটা অনেকেই শুনে নাই। কিন্তু চট্টগ্রাম এই বেতার কেন্দ্র থেকে যেটা ২৬ তারিখ শুনানো হয়েছিলো সেটা আমরা সবাই শুনেছি।
এই যে চট্টগ্রাম। বীরের জাতির দেশ চট্টগ্রাম। এটা সূর্যসেনের জায়গা ও প্রীতিলতা ওয়াদ্দেদার জায়গা। আমাদের হান্নান ভাইয়ের জায়গা। যিনি অকুতভয় বাঙালির স্বাধীনতার ঘোষণা পাঠ দিয়েছিলেন।
২৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম চান্দগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চত্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এমপি।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। বঙ্গবন্ধু মানেই আমাদের দৃশ্যমান বাংলাদেশের পতাকা।
তিনি বলেন, আমরা যখন ১৯৭১ সালের ২৫শে মার্চের অপারেশন সার্চ লাইটে। তখন ঢাকা শহরে অনেক বাঁধা। সেদিন বাংলাদেশের পুলিশ বাহিনী যখন রাজারবাগ পুলিশ লাইনে রক্ত দিয়ে ঘুরে দাড়িয়েছিলো। তখন ইপিআর। ইপিআরের সদস্যরা যখন ঘুরে দাড়িয়েছিলো।তখন সেই রাতে আমরা দেখলাম দেশে পৈশাচিক হত্যাকাণ্ড।
আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেন, সেদিন বঙ্গবন্ধুর ডাকে সারা বাংলাদেশের মানুষ তৈরি হয়েছিলো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। সেই ঘোষনাই আমরা তৈরি হয়েছিলাম।
সেদিনের ঘোষণা আমরা কান পেতে শুনেছিলাম। বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেলেন। তখন আমি ঢাকায়। তার বাড়ির কাছেই গিয়েছিলাম কিন্তু ব্রাশফায়ারের গুলি মেশিন গানের গুলি। আমরা যতই জোরে জয় বাংলা বলেছিলাম ততই ছুঁড়তেছিলো। তখন আমরা কিংকর্তব্যবিমুঢ় কোথায় যাবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ তারিখের পরে রাতেই যখন বঙ্গবন্ধু কারা অন্তরীণ হয়েছিলেন তখন ছিলো ইপিআর। বঙ্গবন্ধু তার আগেই ইপিআরের এক সুবেদারের কাছে দায়িত্ব দিয়েছিলেন। ইপিআরের ৪ সদস্য মিলে তখন রাত ১২টা ১ মিনিটেই বঙ্গবন্ধুর সেই ঘোষণা দিতে শুরু করল। তখন আর্মি দিশেহারা হয়ে গেল। কোথা থেকে এটা ঘোষণা আসছে।
২৭ তারিখ বোধয় দুপুর ১২টা/১টার দিকে আমি মেজর জিয়ার আহ্বানটি শুনলাম। তখন অনেক কিছু নিজেই যোগ করে ঘোষণা দিয়েছিলেন। পরে অবশ্যই তিনি সংশোধনী দিয়ে বঙ্গবন্ধুর নামে ঘোষণা দিয়েছিলেন। এই গুলো সত্যিকারের ঘটনা কিন্তু এখন এগুলোকে বিকৃত করে কত ধরনের ঘটনা তৈরি করছে। জিয়াউর রহমান যদি ফিরে আসতেন তিনি নিজেই লজ্জিত হতেন। সত্যটা বলতেন।
আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান মাহমুদ প্রমুখ।
(জেজে/এএস/ডিসেম্বর ২৯, ২০২১)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
-1.gif)








