E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ঐক্য ন্যাপ নেতাদের বিবৃতি

২০২১ ডিসেম্বর ৩০ ১৯:২৯:১১
গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ঐক্য ন্যাপ নেতাদের বিবৃতি

স্টাফ রিপোর্টার : ঐক্য ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি ও প্রবীন সাংবাদিক রণেশ মৈত্র ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, প্রদীপ জোয়ার্দার, আল আমিন ও মনোহর দাস এক যুক্ত বিবৃতিতে বলেন,

“আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার ২০২২ এর জানুয়ারি থেকে বা শীঘ্রই গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে চলেছেন। এতে সরকারের গণ-বিরোধী চরিত্র পুনর্বার প্রকাশ পেতে চলেছে।

ইতোমধ্যেই বিদায়ী ২০২১ সাল ধরেই করোনা, পরিবহন সংকট ও নানাবিধ অজুহাতে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দফায় দফায় অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি নানা অবৈধ সিণ্ডিকেটের মাধ্যমে ঘটালেও সরকার নীরব থেকেছে। জনজীবনের সংকট দিন দিন গভীর থেকে গভীরতর হয়েছে।

এর ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এর মত গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘটানোর উদ্যোগ ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ দুটির মূল্যবৃদ্ধি ঘটালে গ্যাস ও বিদ্যুৎ জাত হাজারো পণ্যের আবারও মূল্য বৃদ্ধি অবশ্যম্ভাবী।

তাই ঐক্য ন্যাপ নেতৃবৃন্দ গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়িয়ে আরও কমানো এবং সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অর্ধেকে নামানোর জোর দাবী জানাচ্ছে।

(বিজ্ঞপ্তি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test