‘দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা থেকে অনেক দূরে সরে গেছে’
স্টাফ রিপোর্টার : দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা থেকে অনেক দূরে সরে গেছে মন্তব্য করে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. কামাল হোসেন বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বৃহৎ জাতীয় ঐক্যের বিকল্প নেই।
তিনি বলেন, ‘আমি সবসময় ঐক্যের পক্ষে। আমি ঐক্য চাই, সারাজীবন ঐক্য চেয়েছি। আজ ১০ জানুয়ারি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমার জীবনের স্মরণীয় দিন। আমি বঙ্গবন্ধুর সাথে দেশে এসেছিলাম।’
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে “মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভূলুণ্ঠিত” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বৃহৎ জাতীয় ঐক্য প্রসঙ্গে ড. কামাল বলেন, আপনারা উদ্যোগ নিন, আমি আপনাদের সাথে আছি। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবার বলছি। দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্য করুন। দেশ ও জাতি আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
রাষ্ট্রের এ সংবিধান রচয়িতা আরও বলেন, সংবিধানে স্পষ্ট লেখা আছে, দেশের মালিক জনগণ। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে হবে।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু বলেন, প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ বঙ্গবন্ধুকে আপনার দলীয় সম্পত্তি বানাবেন না, বঙ্গবন্ধুকে একটা পরিবারের নেতা বানাবেন না, দলীয় নেতা বানাবেন না। সবচেয়ে দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের যে পুলিশেরা মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়েছিল তারাই আজ মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা পাচ্ছে। যে সামরিক বাহিনী রণাঙ্গনের বীর যোদ্ধা সেই বাহিনীর প্রধান নিষেধাজ্ঞা পাচ্ছেন, এগুলো কেন হচ্ছে! কার জন্য হচ্ছে?
তিনি বলেন, কোটার নামে জাতিকে বিভক্ত করা হচ্ছে। আমরা যুদ্ধ করেছি কোটার জন্য নয়। মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেন, কিন্তু তাদের সন্তান, নাতি-নাতনিদের সুবিধা নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি। এটা ভবিষ্যৎ প্রজন্মকে বিভক্ত করার একটি প্রক্রিয়া।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, আপনারা প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে নিয়ে বাণিজ্য করছেন, প্রতিনিয়ত অসম্মান করছেন, তাকে দলীয়করণ করছেন, পরিবারতান্ত্রিক করছেন। বঙ্গবন্ধুকে এমনভাবে ছোট করা হচ্ছে যেন তিনি একটা পরিবারের লোক, একটা দলের লোক। মুজিব কোটকে আজ শকুনের কালো কোটে পরিণত করেছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই আগে পরলেও এখন মুজিব কোট পরি না। এই কোটকে পণ্যে পরিণত করা হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিশেষ কিছু শ্রেণি বসে আছে লুণ্ঠনকারীদের পক্ষে কথা বলার জন্য। আজ সব বুদ্ধিজীবী বেচা-কেনা হয়ে গেছে। সত্যিকারের বুদ্ধিজীবীদের কথা বলতে দেওয়া হয় না। শক্তিশালী সিভিল সোসাইটি গড়তে দিচ্ছে না, সিভিল সোসাইটি না থাকলে একটা রাষ্ট্র থাকে না। আজ কারও কোথাও নিরাপত্তা নেই, মানবাধিকার নেই, বাকস্বাধীনতা নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসীন রশিদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য মেজর (অব.) আসাদুজ্জামান বীর প্রতীক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রওশন ইয়াজদানী, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম এবং ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ।
(ওএস/এএস/জানুয়ারি ১০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








