বুধবার চট্টগ্রামে বিএনপি মহাসমাবেশ
চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মহাসমাবেশ ১২ জানুয়ারি (বুধবার) আয়োজন করা হয়েছে। এতে দক্ষিণ চট্টগ্রাম থেকে অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ পথ কর্ণফুলী উপজেলা সদরের এ.জে চৌধুরী ময়দান অথবা সিডিএ আবাসিক ময়দানে অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।
তবে সমাবেশের স্থান অনুমোদন দেয়ার বিষয়টি প্রশানের পক্ষ থেকে এখনো পরিস্কার করা না হলেও বিএনপির নেতা কর্মীরা সমাবশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।
গত এক সাপ্তাহ ধরে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতা কর্মীরা প্রস্তুতি সভা করে দলীয় নেতা কর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সমাবেশ সফল করতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের নগরীর বাসায সোমবার রাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা আবদুল মোনাফ, চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, জেলা শ্রমিকদলের আহবায়ক চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএনপি নেতা জাহেদুল হক, গোলাম মহিউদ্দিন, আলমগীর তালুকদার টিপু, চেয়ারম্যান ইউনুস মিয়া, হারুনুর রশীদ চৌধুরী, মুজিবুর রহমান, মোহাম্মদ বেলাল, আহমদ আলী, মোহাম্মদ আকতার, বশিরুল আলম, আবদুর শুকুর, মনছুর শরীপ, পৌরসভা বিএনপি নেতা হাজী নজরুল ইসলাম, মোহাম্মদ আবছার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, রবিউল হোসেন বাদশা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী মনির, যুবদল নেতা রিজুয়ানল হক, আবু বক্কর রায়হান, আজিজ, সোহেল, খোকন শাহ, মোহাম্মদ ফোরকান, আবদুল মোমেন, মহিউদ্দিন, রাসেল, আলমগীর আজাদ, সাজ্জাদ, জেলা সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জমির উদদীন আজাদ, আবুল কাসেম মিয়া, ছাত্রদল নেতা তারেক রহমান, মোহাম্মদ সুজন, মোহাম্মদ নাঈম, আবদুল লতিফ, মোহাম্মদ ফয়সাল, ইমতিয়াজ, শফি প্রমুখ।
মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কর্ণফুলী উপজেলা বিএনপির কার্যালয়ে জেলা উপজেলা ও পৌরসভার নেতা কর্মীদের নিয়েও আলাদা প্রস্তুতি সভা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী।
এদিকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সমাবেশ সফল করতে সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে মঙ্গলবার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব মোস্তাক আহম্মদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ জেলা উপজেলা ও পৌরসভার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে দক্ষিণ চট্টগ্রাম থেকে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে, শুধু মাত্র পটিয়া উপজেলা ও পৌরসভা থেকে ১৫ হাজার মানুষ অংশ নিবেন বলে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুলক হক এনাম জানান।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলায় বড় কোন কর্মসূচি না হওয়ায় মাঠ পর্যায়ে এ কর্মসূচিকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি জানান।
(জেজে/এএস/জানুয়ারি ১১, ২০২২)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








