বিপুল ভোটে আইভীর হ্যাটট্রিক
মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : ইভিএম ভোটে এবারও বিজয় ছিনিয়ে নিলেন আইভী। অপর দিকে হেরে গেলেন বিএনপির প্রভাবশালী নেতা তৈমুর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তৃতীয় বারের নির্বাচনে বিপুল ভোটে এবারও নির্বাচিত হয়েছেন সাবেক দুইবারের নির্বাচিত মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি। অপর দিকে প্রায় অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে গেলেন নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতা এ্যাড. তৈমুর আলম খন্দকার।
আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ জানুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। রবিবার সন্ধ্যায় ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্ধিতায় এগিয়ে থাকার খবর আসতে থাকে প্রায় প্রতিটি কেন্দ্র থেকে। সন্ধ্যার কিছু সময় পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। একের পর এক কেন্দ্রের ফল ঘোষণা দেয়া হচ্ছে আর প্রতিদ্বন্দ্বী হাতি প্রতিক প্রার্থী তৈমুরের সঙ্গে নৌকার প্রার্থী আইভীর ব্যবধান বেড়েই চলছিলো। শেষ পর্যন্ত ১৯২টি কেন্দ্রের ফল গণনা শেষে দেখা যায়, নৌকা প্রতিকে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৯২ হাজার ১৭১ টি। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২।
এর আগে প্রথম বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। দ্বিতীয় বার দলীয় প্রতীকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও জয়ী হন তিনি। এর আগে ২০০৩ সালে পৌর মেয়র হিসেবে আইভীকে বেছে নিয়েছিলেন নারায়ণগঞ্জবাসী।
গত বছরের ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে সর্বমোট ৭ (সাত) জন্য প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেন। আওয়ামী লীগ থেকে দলীয় প্রতিক নৌকা নিয়ে আইভি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতিক নিয়ে তৈমুর, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন দেয়াল (ঘড়ি প্রতিক), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাসুম বিল্লাহ (হাত পাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ জসিম উদ্দিন (বটগাছ) এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন।
নাসিক নির্বাচনে ২৭ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং ৯ টি সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করেন ৩৪ জন।
এর আগে ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন করা হয়।
(এস/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
-1.gif)







