‘বিতর্কিত কাউকে আ’লীগের সদস্য করা যাবেনা’
চট্টগ্রাম প্রতিনিধি : মহানগর আওয়ামীলীগের ১ থেকে ২২নং ওয়ার্ডের নেতাদের সাথে রিভিউ কমিটির সভায় বিতর্কিতদের আওয়ামীলীগে সদস্য করা যাবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন রিভিউ কমিটির নেতারা। ওয়ার্ডে ওয়ার্ডে ইতোমধ্যে যাদেরকে সদস্য করা হয়েছে-তাদের মধ্যে যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের ব্যাপারে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) রাতে দামপাড়াস্থ মরহুম জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে ওয়ার্ড নেতাদের সাথে রিভিউ কমিটির সভায় ওয়ার্ডের নেতাদের এই নির্দেশনা দেয়া হয়।
বৈঠকে রিভিউ কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এম. জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন।
এই ব্যাপারে নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী জানান, আমরা ওয়ার্ড কমিটিকে শুধুমাত্র মতবিনিময়ের জন্য ডেকেছি। ১ থেকে ২২ নম্বর ওয়ার্ডের নেতাদের সাথে বসেছি। বৃহস্পতিবার অবশিষ্ট ওয়ার্ড গুলোর সাথে ডলফিন ভাইয়ের (নগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ) বাসা বসবো সন্ধ্যায়।
ওয়ার্ড নেতাদের যদি কোন অভিযোগ থাকে-অভিযোগ গুলো দেয়ার জন্য বলা হয়েছে। আমরা থানা কমিটি গঠন করে দিয়েছি, থানা কমিটি তাদের বিষয় গুলো দেখবে। এই বিষয় গুলো তাদেরকে জানিয়ে দেয়ার জন্যই তাদেরকে (ওয়ার্ডের নেতাদের) ডেকেছি।
মিটিংয়ের সিদ্ধান্তের ব্যাপারে রিভিউ কমিটির সদস্য ও নগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী জানান, ওয়ার্ডের নেতাদেরকে আমরা বলেছি-নগরীর ১৫ থানা ও থানাধীন ওয়ার্ড সমূহকে সুসংগঠিত করা জন্য আমরা যে ১৫ থানায় সাংগঠনিক তদারকি কমিটি গঠন করেছি তাদেরকে সহযোগিতা করা জন্য। ওয়ার্ডের নেতারা যদি সহযোগিতা করেন তাহলে থানা ও ওয়ার্ড সম্মেলন করা সহজ হবে।
আজকের বৈঠকে সকলেই একটি বিষয়ে আলোচনা করেছেন-সেটি হলো অধিক সংখ্যক মানুষকে কিভাবে দলের অন্তর্ভূক্ত করা যায়। এই নগরীতে ২০ লাখ ভোটার রয়েছে। যাচাই-বাছাই করে মুক্তিযুদ্ধের পক্ষের অধিক সংখ্যক লোককে দলের সদস্য করা। ওয়ার্ডের নেতাদেরকে আমরা বলেছি-বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে পর্যাপ্ত ফরম সরবরাহ করা হবে। এই ক্ষেত্রে সকলকে দলীয় স্বার্থকে উর্ধে তুলে ধরতে হবে।
২৩ থেকে ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে রিভিউ কমিটির মতবিনিময় বৃহস্পতিবার : ২৭ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ২৩ থেকে ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে রিভিউ কমিটির সদস্যরা মতবিনিময় করবেন। সন্ধ্যা ৬টায় ফিরিঙ্গী বাজারস্থ নগর আওয়ামীলীগের সহ সভাপতি এম. জহিরুল আলম দোভাষের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবারের সভায়ও রিভিউ কমিটির ৬ সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি. উপস্থিত থাকবেন।
উক্ত সভায় ওয়ার্ড সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
(জেজে/এএস/জানুয়ারি ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








