E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাঙালির চেতনাকে ধ্বংস করেছে বিএনপি : তথ্যমন্ত্রী

২০২২ ফেব্রুয়ারি ২১ ১৬:৪৭:৪৭
বাঙালির চেতনাকে ধ্বংস করেছে বিএনপি : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালির ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধারণ করে না, খালেদা জিয়া ধারণ করে না। বরং বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধ্বংস করেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ একুশের চেতনাকে ধ্বংস করেছে। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এ দেশের সমস্ত বাঙালির চেতনা, বাঙালির অর্জন সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আর বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের বিরোধীদের নিয়ে রাজনীতি করে।

তিনি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ১৯৫২ সালের এদিনে যারা বাঙালির গলা টিপে ধরতে চেয়েছিল, যারা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকারতে হরণ করতে চেয়েছিল। তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র-জনতা সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।

মহান একুশে ফ্রেব্রুয়ারির এদিনে আমাদের প্রত্যয় হচ্ছে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছেন। তিনি গতকাল ঘোষণা করেছেন, আমাদের লক্ষ্য জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ভাষাকে প্রতিষ্ঠা করা।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test