‘নির্বাচন কমিশনে যাদের নাম ঘোষণা হবে তাদের পদত্যাগ করা উচিত’
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন গঠনে নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে কমিশনার হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে, ইতিহাসের পাতায় তাদের নাম কালো তালিকা হয়ে থাকবে। তাই স্বেচ্ছায় তাদের পদত্যাগ করা উচিত।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন আব্দুস সালাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ।
আব্দুস সালাম বলেন, যারা পরবর্তী নির্বাচন কমিশনার হতে চাচ্ছেন আপনাদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু সেই নির্বাচন কমিশনে গিয়ে আপনারা কোনো কাজ করতে পারবেন না।
বিএনপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, বর্তমান প্রধানমন্ত্রী চেয়ারে বহাল থাকেন, এ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, সব মন্ত্রী থাকেন তাহলে আপনারা নির্বাচন কমিশনে বসে কী করবেন? নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন? কোনোভাবে সম্ভব নয়। তাই এখনো সময় আছে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কমিশনার হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে স্বেচ্ছায় আপনারা নাম প্রত্যাহার করুন।
বিএনপির এ নেতা বলেন, আজ দেশনেত্রী খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। তার চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না। এর একটাই কারণ তার জনপ্রিয়তা। এজন্য সরকার ভয় পায়। তিনি বাইরে গেলে লাখ লাখ মানুষ বের হলে তো সরকারের গদি শেষ।
সরকার যত কিছুই করুক না কেন, এবারের নির্বাচনে আর পার হতে পারবে না। মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, দীর্ঘদিন বোকা বানানো যায় না— যোগ করেন তিনি।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন ও সেই সময় খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তরের জন্য তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, নির্বাচন হয়ে গিয়েছিল, মন্ত্রিপরিষদ গঠন হয়েছিল। যদি আপনাদের মতো খালেদা জিয়া ক্ষমতা না ছাড়তেন তাহলে কী করতেন? আপনারা যেভাবে র্যাব-পুলিশ দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় আছেন। খালেদা জিয়াও সেভাবে থাকতে পারতেন। কিন্তু তিনি প্রমাণ করেছেন ক্ষমতার জন্য রাজনীতি করেন না। ২০১৪ সালে আপনারা তো বলেছিলেন দরকার হয় আরেকটা নির্বাচন দেবো। কই আপনারা তো ক্ষমতার লোভ সামলাতে পারেননি।
আয়োজক কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন টুয়েল, কৃষক দলের সাবেক নেতা মিয়া মো. আনোয়ার, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








