E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমরা খুব শিগগির রাজপথে আন্দোলনে নামবো

২০২২ ফেব্রুয়ারি ২৪ ১৩:৪৮:১৯
আমরা খুব শিগগির রাজপথে আন্দোলনে নামবো

স্টাফ রিপোর্টার : ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি’র প্রতিবাদে বিএনপি শিগগির রাজপথে আন্দোলন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নজরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন আমরা খুব শিগগির রাজপথে আন্দোলনে নামবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসুন।

‘দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য সরকারের দুর্নীতিকে দায়ী’ করে বিএনপির এই নেতা বলেন, এই করোনা মহামারির মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। এখন দারিদ্র্যতাকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। টিসিবির ট্রাকের লাইনে মাফলার দিয়ে গামছা দিয়ে মুখ ঢেকে দাঁড়ানোর চিত্রই তা প্রমাণ করে।

আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে নজরুল বলেন, আওয়ামী লীগ সংবিধান কাটাছেঁড়া করেছে। দিনের ভোট রাতে করেছে। অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। মানুষ খুব কষ্টে আছে। তাই একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের কষ্ট লাঘব করা। সকলের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও বিএনপির যুববিষয়ক সহ-সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, সাইফুল আলম নীরব, ডা. রফিকুল ইসলাম, রবিউল ইসলাম খান রবি, মশিউর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, মৎস্যজীবী দলের আব্দুর রহিম প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test