ব্রাক্ষণবাড়িয়ায় খালেদা জিয়া, জনসভা চলছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া। বিকেলে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
মঙ্গলবার দুপুর ৩টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি বহর। এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে গুলশান-২ এর বাসভবন থেকে রওনা হন খালেদা জিয়া।
সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকাল ৪টার দিকে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সন্ধ্যা ছয়টায় জনসভা শেষে স্থানীয় সার্কিট হাউজে বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া।
ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় তীব্র যানজটে আটকা পড়ে খালেদার গাড়িবহর। তবে এর আগের বিভিন্ন জেলা সফরের সময় রাস্তার দুইপাশে নেতাকর্মী ও সমর্থকরা দাঁড়িয়ে থাকলেও এবার ঢাকা সিটিতে সেই চিত্র তেমন দেখা যায়নি।
অবশ্য যাত্রাবাড়ী এলাকায় সালাউদ্দিন আহমেদ (দৌড় সালাউদ্দিন) তার ছেলে তানভীর আহমেদ ও সাবেক কমিশনার নবীউল্লাহ নবীর সমর্থকরা ব্যানার নিয়ে যাত্রাবাড়ী, ডেমরা ও মাতুয়াইল এলাকার রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়।
অপরদিকে যাত্রাবাড়ীতে মির্জা আব্বাসের ছবি সম্বলিত কয়েকটি প্ল্যাকার্ড দেখা গেছে। সেই সঙ্গে যাত্রাবাড়ী ত্যাগ করার সময় বিএনপি নেতা আলহাজ্ব আকবর হোসন ভুইয়ার সমর্থকরা খালেদার গাড়িবহরে পানি ও টিস্যু সরবরাহ করে।
পরে খালেদা জিয়ার গাড়িবহরটি রূপগঞ্জে এলে দেখা যায় রাস্তার দু’পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে সড়কের দু’পাশে তারেক জিয়া, খালেদাসহ স্থানীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকে।
ঢাকা থেকে বের হওয়ার সময় তীব্র যানজটে আটকা পড়ে তার গাড়িবহর। পরে অবশ্য পুলিশের সহায়তায় উল্টো পথে খালেদার গাড়িবহর ঢাকা ত্যাগ করে।
এদিকে নারায়ণগঞ্জে দেখা গেছে, সেখানকার অনেক উচু ভবন থেকে হাজারও সাধারণ মানুষ খালেদাকে একনজর দেখার জন্য দাঁড়িয়ে আছেন। খালেদার সঙ্গে তার গাড়িতে আছেন দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান।
নয়াপল্টন থেকে তার গাড়িতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে সমাবেশ শুরু হয়েছে। বিকাল ২টা ২০ মিনিটে অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদসহ জোটের নেতারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পূণর্বহাল, বিচারপতিদের অভিসংশন ক্ষমতা বাতিল, জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলসহ সারাদেশে হত্যা, গুম, খুন এবং নির্যাতন বন্ধের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে।
(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২৩, ২০১৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
১২ মার্চ ২০২৬
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
-1.gif)








