ভালোভাবে বিদায় নিতে চাইলে দুর্নীতি বন্ধ করুন : ফখরুল
স্টাফ রিপোর্টার : ভালোভাবে বিদায় নিতে চাইলে সরকারকে দুর্নীতি বন্ধ করতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া যদি বাইরে এসে গাড়ির ভেতরে বসে অন্তত হাত দেখান তাহলে এদেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না।
শুক্রবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে রাখার কৌশল নিয়েছে। খালেদা জিয়াকে ভয় পায় বলে তাকে মুক্তি দিচ্ছে না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, গ্রেপ্তার নির্যাতন করে আর শেষ রক্ষা হবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ভালোভাবে বিদায় নিতে চাইলে দুর্নীতি বন্ধ করুন, নয়তো জনগণ জবাব দেবে। নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর না করলে সরকারের রক্ষা হবে না।
বিএনপির এই মহাসচিব বলেন, রফিকুল আলম মজনুকে কেন গ্রেফতার করেছে। কারণ, তিনি জনপ্রিয় নেতা। সে বাইরে থাকলে আরও বেশি সংগঠন করবে। আন্দোলনকে বেগবান করবে। খালেদা জিয়া একটা হেমিলনের বংশীবাদক। তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।
তিনি দুইবার জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তাই তাকে সরকার মারাত্মকভাবে ভয় পায়। তিনি যদি বাইরে আসেন ও গাড়ির ভেতর বসে অন্তত হাত দেখান, তাহলে এদেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না। সাহস থাকলে তাকে ছেড়ে দেন, বাইরে আসতে দেন।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে একটা নিরপেক্ষ-নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেটা একমাত্র তাদের রক্ষার উপায়। এছাড়া তাদের কোনো রক্ষা পায় নাই।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, হিজাব পরে ও হাতে তজবি নিয়ে জনগণের সামনে গিয়ে বলেছিলেন অতীতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে মাফ করে দিয়েন। আমাদের একবার ভোট দেন। তখন মানুষ ভোট দিয়েছিল। তখন আরও বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনা পয়সায় সার দেবে ও ঘরে ঘরে চাকরি দেবে।
‘এখন কি তার একটাও তারা পালন করেছে, করেনি। উপরন্তু এখন ৭০ টাকা চালের দাম, সারের দাম ১০০ গুণ বেশি, চাকরি পেতে হলে আওয়ামী লীগের শিষ্য ছাড়া তো চাকরি পাওয়া যায় না, উপরন্তু ২০ লাখ টাকা ঘুস দিতে হয় কমপক্ষে। এই সরকার জনগণের বিরুদ্ধে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য দেন।
(ওএস/এসপি/মার্চ ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিগুণ যানবাহন পারাপার, ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়
- ‘নদীর নাব্যতা না ফেরালে খাল খননের সুফল মিলবে না’
- ‘অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন’
- ১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে
- ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








