‘সরকারের ভোট আর ভাতের ব্যবস্থা একই’
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের ভোট ব্যবস্থার কড়া সমালোচনা করে এটিকে ‘ভাতের ব্যবস্থার’ সঙ্গে তুলনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করা যাবে না। সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অথচ এ নিয়ে কিছু বলা যাবে না, মুখ খোলা যাবে না। কাল খবরের কাগজে পড়লাম এক বৃদ্ধ মা বলেছেন, এক মুঠো ভাত পানির মধ্যে মিশিয়ে তিনবেলা খান তিনি, দেশে কী ভয়ানক হাহাকার চলছে। কিন্তু কেউ এর প্রতিবাদ করতে পারবে না।
প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, আপনার (শেখ হাসিনার) অবৈধ ভোট ব্যবস্থার মতোই ভাতের ব্যবস্থা। আপনার ভোট ব্যবস্থা হচ্ছে রাত্রিবেলা ভোট দেওয়া। আপনার ভোট ব্যবস্থা হচ্ছে ভোটকেন্দ্রে ভোটাররা নয়, গরু-ছাগল যাবে। আপনার ভাতের ব্যবস্থাও তেমনই, যেখানে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়লেও কারো কিছু বলার সুযোগ নেই।
শনিবার (৫ মার্চ) সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর কেরাণীগঞ্জে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের হোতারা সবাই ক্ষমতাসীন দলের লোক। তারা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপির এ মুখপাত্র বলেন, আজকে নিপুন রায় চৌধুরীরা (বিএনপির নির্বাহী কমিটির সদস্য) কথা বলতে পারেন না। কথা বললেই কার্যালয়ের মধ্যে বন্দি থাকতে হয়। এটা কোন দেশ বানিয়েছেন প্রধানমন্ত্রী, জনগণের আজ এটাই জিজ্ঞাসা? আপনি (প্রধানমন্ত্রী) ফ্লাইওভার দেখান, আপনি উড়াল সেতু দেখান, মেট্রোরেল দেখান। মেট্রোরেল-উড়াল সেতুর বিনিময়ে কি নারীর নির্যাতন? এসব উন্নয়নের ফুলঝুড়ি দেখিয়ে ১২-১৩ বছরে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতাসীনদের আত্মীয়-স্বজনরা আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন। আর জনগণ যে অন্ধকারে ছিল সে অন্ধকারেই রয়ে গেছেন।
রিজভী বলেন, সমাবেশে আশার পর থেকেই আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে এমন পরিবেশ থাকতো না। ফ্যাসিস্ট ও ডিক্টেটর সরকার ক্ষমতায় থাকলেই এমন পরিবেশ থাকে। আওয়ামী লীগ সরকার মনে করে তাদের বিরুদ্ধে সমালোচনা করা অন্যায়, রাষ্ট্রবিরোধী। আজ শনিবার বন্ধের দিন, এখানে একটা বিক্ষোভ সমাবেশ হবে, কিন্তু এখানে এসে আমার কাছে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। যেন যে কোনো মুহূর্তেই যুদ্ধের দামামা বেজে উঠবে।
কেরাণীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথির বক্তব্য দেন।
(ওএস/এএস/মার্চ ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিগুণ যানবাহন পারাপার, ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়
- ‘নদীর নাব্যতা না ফেরালে খাল খননের সুফল মিলবে না’
- ‘অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন’
- ১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে
- ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








