খালেদা জিয়া মুক্ত হলে আ’লীগ ক্ষমতায় টিকতে পারবে না
স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্ধকার কেটে যাবে, মানুষ জেগে উঠছে, জেগে উঠবে ইনশাআল্লাহ। আজকে আওয়ামী লীগ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছে, তার জন্য দায়ী প্রত্যেককে চিহ্নিত করা হবে। বিচারের আওতায় আনা হবে। জনগণ এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। কারণ তারা জানেন, তিনি (খালেদা) বাইরে থাকলে ক্ষমতায় টিকে থাকা যাবে না।’
শনিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে ভয়াবহ নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। দেশের যেসব মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকে, ক্রমাগত ঊর্ধ্বগতির মাধ্যমে তাদেরকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রেখেছে। আসুন ঐক্যবদ্ধ হই, ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার ও মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’
‘আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার নয়, তারাই আইন-শৃঙ্খলা বাহিনীর লোক যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে তুলে নিয়েছে, গুম করেছে, খুন করেছে। কোথাও কোনো সুরাহা পাওয়া যায়নি’ যোগ করেন ফখরুল।
তিনি বলেন, ‘কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। আমরা যখন এসব কথা বলি, তখন তাদের কানে যায় না। বিভিন্নভাবে আমাদের কথাগুলোকে বিদ্রুপ করেছে। হারিয়ে গেছে, প্রেম করেছে এসব কথাবার্তা বলতেও দ্বিধা করেনি। অথচ বিশ্বের সামনে আজকে প্রমাণ হয়েছে, আমরা এতদিন যেসব কথাবার্তা বলে এসেছি, তা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। যে কারণেই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘নিষেধাজ্ঞায় পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, গুম করা ও বিচার বহির্ভূতহত্যা করার জন্য একটি প্রতিষ্ঠানকে এবং তার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা আমেরিকার কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। এটা ছোট-খাটো ব্যাপার নয়। বাংলাদেশের মতো একটা দেশ, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই দেশ যখন স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে, তখন এ ধরনের নিষেধাজ্ঞা গোটা জাতির জন্য কলঙ্ক। এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার। তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে চরম জঘন্য অমানবিক কার্যক্রম করছে।’
তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
(ওএস/এএস/মার্চ ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিগুণ যানবাহন পারাপার, ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়
- ‘নদীর নাব্যতা না ফেরালে খাল খননের সুফল মিলবে না’
- ‘অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন’
- ১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে
- ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








