মানুষের ব্যয় বাড়লেও আয় বাড়ছে না
স্টাফ রিপোর্টার : প্রতিদিন মানুষের ব্যয় বাড়লেও আয় বাড়ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, অর্থের অভাবে সাধারণ মানুষের সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে। বেশির ভাগ মানুষই প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। দেশে বেকারের সংখ্যা বেড়েই চলছে, তাদের জন্য কাজের সংস্থান নেই। এমন বাস্তবতা থেকে মুক্তি চায় দেশের মানুষ।
শনিবার (৫ মার্চ) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন মো. জীবন চৌধুরী জাপায় যোগ দেওয়ার উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিএম কাদের বলেন, দেশের মানুষ ভালো নেই। ঠুনকো কারণ দেখিয়ে সরকার জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এতে পরিবহণ ব্যয় বেড়ে গেছে। পরিবহণ ও উৎপাদন ব্যয় বাড়ার অজুহাতে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
তিনি বলেন, ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগ ও বিএনপি দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থা ভেঙে দিয়েছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। তারা বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই জাতীয় পার্টিকে সংগঠিত হতে হবে।
জাপা চেয়ারম্যান বলেন, মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জাপা কখনোই পিছপা হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য-সাহিদুর রহমান টেপা, হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।
(ওএস/এএস/মার্চ ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিগুণ যানবাহন পারাপার, ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়
- ‘নদীর নাব্যতা না ফেরালে খাল খননের সুফল মিলবে না’
- ‘অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন’
- ১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে
- ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








