মুহিতের শারীরিক অবস্থার অবনতি, ফের হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার : সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না। তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বনানীর বাসা থেকে রাজধানীর গ্রিন রোডের গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাইয়ের অসুস্থতার বিষয়ে জানান, তিনি (মুহিত) সব ধরনের খাবার চিবিয়ে ফেলে দিচ্ছেন, তিনি খেতে পারছেন না।
এদিকে সোমবার সাবেক অর্থমন্ত্রীর সহকারী মো. বাচ্চু বলেন, আমি ২৪ ঘণ্টা স্যারের (সাবেক অর্থমন্ত্রী) দেখাশোনা করছি। স্যার এখনো হাসপাতালে ভর্তি। শক্ত ধরনের খাবার খেতে পারছেন না। খাবার চিবিয়ে ফেলে দিচ্ছেন। তবে খাবার চিবিয়ে তার রস খেতে পারছেন।
তিনি বলেন, স্যার গত কদিন কিছু খেতে না পারলেও আজ চকলেট ও ডিমের কিছু অংশ খেতে পারছেন। উনার ওজন অস্বাভাবিকভাবে কমে গেছে। ১১০ কেজি থেকে ৫২ কেজিতে নেমে গেছে।
গত কদিন ধরেই শারীরিকভাবে খুব দুর্বল অনুভব করছিলেন সাবেক এ অর্থমন্ত্রী। কোনো খাবার খেতে পারছিলেন না। এরইমধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশ-বিদেশে সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।
ভাইয়ের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন ড. মোমেন। প্রথম ছবিটি ৭ মার্চ হাসপাতালে তোলা, দ্বিতীয় ছবিটি যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর গত ৪ মার্চ বনানীর বাসায় তোলা।
ভাইয়ের শারীরিক অবস্থার অবনতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন।
৮৮ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই বছরের ২৯ জুলাই তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেও শারীরিকভাবে ভেঙে পড়েন।
(ওএস/এসপি/মার্চ ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিগুণ যানবাহন পারাপার, ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়
- ‘নদীর নাব্যতা না ফেরালে খাল খননের সুফল মিলবে না’
- ‘অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন’
- ১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে
- ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








