E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী করবে বিএনপি

২০২২ মার্চ ১৮ ১৫:১০:৪৭
মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী করবে বিএনপি

স্টাফ রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর ঘোষণা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় উদযাপন কমিটি।

শুক্রবার (১৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান আমান উল্লাহ আমান।

কর্মসূচি হলো- আগামী ২৩ মার্চ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওইদিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যগণ ও বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা। দুই দিনব্যাপী আয়োজন চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

অন্যদিকে, বৃহস্পতিবার ২৪ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বিএনপি’র উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া স্থায়ী কমিটির সদস্যগণ ও বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।

(ওএস/এসপি/মার্চ ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test