E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

২০২২ মার্চ ২২ ১১:৪২:৩৭
তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের বিএনপি নেতা মো. রকিবুল হাসান (সোহেল), বান্দরবানের জিং সমলিয়ান বম এবং রংপুরের মো. সাইদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (২১ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাবেক সদস্য মো. রকিবুল হাসান (সোহেল), বান্দরবানের রুমা উপজেলা বিএনপির সভাপতি জিং সমলিয়ান বম এবং রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইদুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

(ওএস/এএস/মার্চ ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test