E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্যাস-বিদ্যুৎ-তেল-পানির দাম বাড়ালেই ‘জুতা পেটা’ কর্মসূচি

২০২২ মার্চ ২২ ১৫:৩৩:২৫
গ্যাস-বিদ্যুৎ-তেল-পানির দাম বাড়ালেই ‘জুতা পেটা’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গণ বিরোধী যে কোন সিদ্ধান্ত থেকে মন্ত্রী-সচিব-এমপি-আমলারা সরে না আসলে, গ্যাস-বিদ্যুৎ-তেল-পানির দাম বাড়ালেই ‘জুতা পেটা’ কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মীর নতুনধারায় যোগ দান উপলক্ষে আয়োজিত সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ইতিহাসের রেকর্ড ভেঙ্গে নতুনধারার এই কর্মসূচি জায়গা করে নেবে বাংলাদেশের গণমানুষের সহায়তায়। গ্যাসের দাম গত ২০ বছরে ২২ বার বাড়ানোর পর নতুন করে গণশুনানীর নাটক সাজিয়ে কতগুলো দালাল-বাটপার-সুশিলদেরকে দিয়ে ৩৩ ভাগ বাড়ানোর সুপারিশ করাটা কেবল গণবিরোধীই নয়; রাষ্ট্র বিরোধীও। এই সুপারিশকারীদেরকে রাষ্ট্রবিরোধী-জনবিরোধী কাজ করার অপরাধে আইনের আওতায় এনে বিচার করা না হলে ‘জুতা পেটা’ কর্মসূচির আওতায় এনে জনগন এদের বিচার করবে।

একই সাথে সরকারের সকল দপ্তর-উপদপ্তরে কর্মরতদেরকে বলছি- কোথাও কোন প্রকার দুর্নীতি না করে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে দায়িত্ব পালন করুন। তা না হলে ‘জুতা পেটা’ কর্মসূচির আওতায় আপনারদেরকেও আনা হবে। বাংলাদেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার অপরাধে ধর্মব্যবসায়ী পীর-মুরিদ, দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-আমলা, দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যসহ সকল অপরাধীর জন্য ঘোষিত হবে ‘জুতাপেটা’ কর্মসূচি। প্রমাণিত-চিহ্নিত কোন অপরাধী-দুর্নীদিবাজকে সরাসরি দেখলেই ‘জুতা পেটা’ কর্মসূচির আওয়তায় এনে বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপনের সিদ্ধান্তে এগিয়ে যাবেন নতুনধারার রাজনীতিকগণ।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর প্রমুখ। এসময় লক্ষ্মীপুর, কুমিল্লা, রাজশাহী, পটুয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী নতুনধারায় আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পুরন করে যোগ দেন।

(পিআর/এসপি/মার্চ ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test