এবি পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
স্টাফ রিপোর্টার : আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ ও গরীব, দূঃখী, মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবীতে এবি পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে।
ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী অ্যাডভেকেট তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, দেশে আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা দাবি তুলেছিলাম দরিদ্র মানুষদের জন্য গণরেশন চালু করার জন্য। দেশে দারিদ্রের হার ৩৫ শতাংশ অথচ সরকার রেশন কার্ড দিয়েছে মাত্র ২ শতাংশ মানুষকে। রাষ্ট্র আজ নাগরিকদের সাথে প্রহসনে মেতে উঠেছে। তিনি আরো বলেন, এভাবে একটা দেশ চলতে পারেনা। এবি পার্টি আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, একদিকে তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে অন্যদিকে সরকারী দলের নেতা মন্ত্রীরা তামাশা ও উপহাস করছে। তারা বলছে দেশে নাকি ভিক্ষুক দেখা যায়না। মানুষের আয় ও ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে। তিনি বলেন, গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও জুলুম। তিনি জুলুমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণকে সাথে নিয়ে এবি পার্টি কালোবাজারি সিন্ডিকেটের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব চত্ত্বর থেকে শুরু হয়ে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়নগরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- এবি পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, যুবনেতা ইলিয়াস আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী নাসির, সেলিম খান, আব্দুল হালিম নান্নু, শাহজাহান ব্যাপারী, আনোয়ার হোসাইন, শীলা আক্তার, ইঞ্জিনিয়ার কামাল হোসাইন সহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(এম/এসপি/মার্চ ২২, ২০২২)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








