সরকার হটাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের
স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও দেশে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বর্তমান সরকারকে হটাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ধরে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে ততদিন ধরে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। তারা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। সেজন্যই খালেদা জিয়াসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চাইছে।
শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার দেশ পরিচালনায় ব্যর্থ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, পবিত্র রমজানে সংযমের মাধ্যমে আমরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি। কিন্তু দেশে কষ্টকর অবস্থা চলছে। নিত্যপণ্যের দাম বেড়েছে। মানুষের দুর্বিষহ জীবন। গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বেড়েছে। এক কথায় দেশে পরিচালনায় সরকার ব্যর্থ।
তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী ও গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়া আমাদের সঙ্গে ইফতারে থাকতেন। আজকে তাকে ছাড়াই আমরা ইফতার করছি।
মির্জা ফখরুল বলেন, আমরা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সে লক্ষ্যে পৌঁছাতে হলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আজকে ইফতার মাহফিলের এ সময়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ্ যেন আমাদের দেশনেত্রীকে সুস্থ রাখেন।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেশে সংকট তৈরি করেছে। এ সরকার ক্ষমতায় থাকলে দেশে সংকট আরও বাড়বে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এ সরকারকে হটাতে হবে।
এনপিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দলটির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নিলোফার চৌধুরী মনি, আ ক ম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ ও ছাত্রদলের আমিনুর রহমান আমিন।
২০ দলীয় জোট ও অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, জাগপার খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, রামকৃষ্ণ সাহা, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনডিপির ক্বারী আবু তাহের, জাতীয় দলের এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির মাহমুদ খান, বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ও ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ অংশ নেন।
(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর হাত ধরে কাপ্তাইয়ে যাত্রা করবে ‘এসডিজি ভিলেজ’
- জুলুমের শিকল ছিঁড়ে আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতি ও জাতীয় পরিবর্তনের তোড়জোড়
- সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি
- দুই নেতার নেতৃত্বে শুরু ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনের কাজ
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








