দুদকে বিএনপি নাটক করতে গিয়েছিল
স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন দল ও সরকার দুর্নীতি করছে দাবি করে তা তদন্তে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিএনপির চিঠি দেওয়ার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা সত্যিকার অর্থে একটু নাটক করতে গিয়েছিল।’
সোমবার (১১ এপ্রিল) ‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০২০’ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ক্ষমতাসীন দল ও সরকারের দুর্নীতি নিয়ে সোমবার দুদকে চিঠি দিয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের পক্ষ থেকে আলাল ও দুলালরা দুদকে গেছেন। আমি মনে করি দুদক তাদের জিজ্ঞাসাবাদ করলে হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাটটা হয়েছে এবং তাদের কারণে কীভাবে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেই তথ্যটা পাবে।
তিনি বলেন, যখন দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়নরা দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। তারা সত্যিকার অর্থে একটু নাটক করতে গেছেন।
পাকিস্তানের নির্বাচন প্রক্রিয়া আমাদের দেশেও চালু করার উচিত বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা যে এতদিন ধরে বলে আসছিলাম বিএনপি আর তার মিত্রদের কাছে পাকিস্তানই হচ্ছে আদর্শ। তারা দেশটাকে পাকিস্তানি ভাবাদর্শে নিয়ে যেতে চায়। সেটি তারা গতকাল খোলাসা করেছেন।
পাকিস্তানকে যে তারা (বিএনপি) অনুসরণ করেন এবং তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়েছিলেন দেশটাকে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে, সেটি করতে পারেননি। এখন তারা যে পাকিস্তানি ভাবাদর্শে নিয়ে যেতে চায়, সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বক্তব্যের মাধ্যমে খোলাসা করেছেন।
মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় মণ্ডলের গ্রেফতার ও জামিনের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, হৃদয় মণ্ডলের জামিনে আমি সন্তোষ প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, হৃদয় মণ্ডলের পুরো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
তিনি বলেন, হৃদয় মণ্ডল জামিনে মুক্তি লাখ করার পরও বলেছেন, তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেছেন, শিক্ষকদের সেখানকার অভ্যন্তরীণ ষড়যন্ত্র আমি মনে করি। আমি মনে করি সেটার পেছনে আরও কারো হাত থাকতে পারে।
‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০২০’ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। তিনি দি এশিয়ান এজ বাংলাদেশ-এর সাবেক সম্পাদক বদরুল আহসানের সাংবাদিকতা শুরু দি নিউ নেশন পত্রিকায়। এরপর তিনি বদরুল আহসান দি মর্নিং সান, দি বাংলাদেশ অবজারভার, দি ইন্ডিপেনডেন্ট, দি নিউজ টুডে এবং দি ডেইলি স্টার পত্রিকায় কাজ করেন।
তথ্যমন্ত্রী সৈয়দ বদরুল আহসানের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/এপ্রিল ১২, ২০২২)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর হাত ধরে কাপ্তাইয়ে যাত্রা করবে ‘এসডিজি ভিলেজ’
- জুলুমের শিকল ছিঁড়ে আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতি ও জাতীয় পরিবর্তনের তোড়জোড়
- সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি
- দুই নেতার নেতৃত্বে শুরু ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনের কাজ
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








