‘দল ক্ষমতায় না থাকলে পায়ের নিচে মাটি থাকবে না’
স্টাফ রিপোর্টার : দল ক্ষমতায় না থাকলে পায়ের নিচে মাটি থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রবিবার (১৭ এপ্রিল) নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিব নগর সরকার দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন বলেন, আমাদের মধ্যে মত ভিন্নতা ও নেতৃত্বের প্রতিযোগিতাসহ যা কিছুই থাকুক না কেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে আমাদের কারও পায়ের নিচে মাটি থাকবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতীয় অস্তিত্ব রক্ষার অগ্নি পরীক্ষার শুভ মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন, তাকেই বিজয়ী করার জন্য এখন থেকে আমাদের সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে জনগণের আস্থা অর্জনে কাজ করে যেতে হবে।
‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগর ও সংলগ্ন এলাকার ছয়টি সংসদীয় আসন অবশ্যই প্রধানমন্ত্রীকে উপহার দেবো।’
তিনি বলেন, মুজিবনগর সরকার দিবসটি জাতিসত্তার অভ্যুদয়ের পেছনে এটি সুসংগঠিত ও আইনসিদ্ধ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঐতিহাসিক মাইলফলক। এদিন বাঙালি বিশ্ববাসীকে জানান দিয়েছিল তারা পরাধীনতার শৃঙ্খলা ভেঙে স্বাধীন ভূমির ঠিকানা রচনা করেছে। এই স্বাধীন জাতির বাসভূমিকে হানাদার মুক্তকরণে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তা বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে এই দিবসটিতেই।
সাবেক সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও নানামুখী বহুমাত্রিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য আমাদের চেতনাগত উন্নয়ন ও বিকাশের ধারাটি ক্ষেত্র বিশেষে গতি হারিয়েছে। চেতনাগত চিন্তার ঐক্যই এখন আমাদের সবার আরাধ্য হওয়া উচিত। তা না হলে আমরা কেউ নিরাপদ তো নই, এমনকি জাতীয় অস্তিত্বও বিপন্ন হতে পারে।
চট্টগ্রাম মহানগর আ’লীগের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে নাছির বলেন, ঢাকা মহানগরীর পর চট্টগ্রাম মহানগর দলের সংগঠনের সবচেয়ে বড় আদর্শিক দলীয় প্ল্যাটফর্ম। আমাদের মধ্যে মত ভিন্নতা থাকতেই পারে। তবে তাতে যেন ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক ও অনৈতিক উচ্চাভিলাষী আচরণের বহিঃপ্রকাশ না ঘটে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অতীতেও প্রমাণ করেছে এখনো করছে ও আগামীতেও করবে আমরা ঐক্যবদ্ধ।
চট্টগ্রাম মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদের সঞ্চলনায় অনুষ্ঠিত আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।
(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








