‘কলেরা-আমাশয়ে মরলেও মামলা হবে বিএনপি নেতাদের নামে’
স্টাফ রিপোর্টার : কলেরা, আমাশয় কিংবা আত্মহত্যা করে কেউ মারা গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘নিউমার্কেটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে তাদের ছবি ছাপা হচ্ছে, ভিডিও প্রচারিত হচ্ছে। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। অথচ সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করলো বিএনপি নেতার বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীদের খুঁজে খুঁজে গ্রেফতার করে এ মামলায় ঢোকানো হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যেন- আমাশয়, কলেরা কিংবা অভিমানে কেউ আত্মহত্যা করলেও তার জন্য দায়ী হবে বিএনপির লোকজন।’
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘কথায় কথায় তারা উন্নয়নের কথা বলেন। মনে হয় যেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। অথচ যিনি ফুল বিক্রি করছেন, তার উন্নয়নটা কোথায়? ইট ভেঙে জীবনযাপন করা নারীটির উন্নয়ন কোথায়? সরকারের আশির্বাদপুষ্ট কিছু লোকের উন্নয়ন হয়েছে বটে। তারা দেশের সম্পদ লুট করে কানাডায় বেগমপাড়া গড়েছেন, সম্পদের পাহাড় গড়েছেন ইউরোপ-আমেরিকায়। শেখ হাসিনার উন্নয়নের এটাই মূল বৈশিষ্ট্য।’
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা বিএনপির জীবন-মরণের প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। এ অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্দোলনে নামতে হবে। এটা জীবন-মরণের প্রশ্ন। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। ভোটের অধিকার আদায়ে আমাদের রাস্তায় নামতে হবে, দুর্বার আন্দোলন গড়তে হবে।’
সংগঠনের সভাপতি ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারী প্রমুখ।
(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
-1.gif)








