E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিদেশিদের উদ্ধৃতি দিয়ে বিএনপির বক্তব্য বানোয়াট

২০২২ এপ্রিল ২৪ ১৪:৪৯:৫৫
বিদেশিদের উদ্ধৃতি দিয়ে বিএনপির বক্তব্য বানোয়াট

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আসলে প্রায় সময় বিদেশিদের উদ্ধৃতি দিয়ে নানা ধরনের বক্তব্য দেয়, যার বেশির ভাগই মিথ্যা এবং বানোয়াট। জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভপ্রকাশ করার মধ্যদিয়ে এটিই প্রমাণিত হয়।

তিনি বলেছেন, আমাদের দেশে এমন ঘটনা আগে কখনো দেখিনি, একজন রাষ্ট্রদুত প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের ক্ষোভপ্রকাশ করেছে। যেটি বিএনপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জার্মানির মতো একটি দেশের রাষ্ট্রদূত করেছেন। অর্থাৎ বিএনপি রাষ্ট্রদূতের বক্তব্যকে বিকৃত করেছে।

শনিবার (২৩ এপ্রিল) নগরীর বহদ্দারহাটের আর বি কনভেনশন সেন্টারে আয়োজিত এক ইফতারের আগ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার বাসিন্দাদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির সঙ্গে বৈঠকের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে জার্মান রাষ্ট্রদূতের দাবি এবং বিএনপি মহাসচিব বলেছেন জার্মান রাষ্ট্রদূত মিথ্যা বলছেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির যে বৈঠক ছিল সেই বৈঠকে জার্মান রাষ্ট্রদূত যেটি বলেছেন সেটিকে বিকৃতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করেছে বিএনপি। জার্মান রাষ্ট্রদূত যেটি বলেননি সেটিও তারা মিডিয়ার সামনে বলেছেন। বিদেশিদের উদ্বৃতি দিয়ে বিএনপি যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেন এগুলোর অনেকগুলোই যে মিথ্যা এবং বানোয়াট সেটিই প্রমাণিত হলো।’

তিনি বলেন, বিএনপির রাজনীতিতো জনগণের সঙ্গে নয়, তারা ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে দৌড়ে যায়, আবার বিদেশিদের কাছে চিঠি লিখে বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য। বিএনপির মহাসচিব নিজে বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের কাছে চিঠি লিখেছিলেন।

ঢাকা নিউ মার্কেটের ঘটনায় ছাত্রলীগ যুক্ত— মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘নিউ মার্কেটের ঘটনায় বিএনপি যুক্ত, বিএনপির স্থানীয় নেতারা যুক্ত। যখন এ ঘটনা শুরু হয় তখন ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশে এবং একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে স্থানীয় বিএনপির নেতারা দোকান কর্মচারী এবং ছাত্রদের মধ্যে সংঘটিত সংঘর্ষের মধ্যে ঢুকে পড়ে ঘি ঢেলেছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে।’

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০২২)



পাঠকের মতামত:

২৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test