‘স্বাধীনতার ৫০ বছরেও দেশ ও দেশের মানুষ আজ কাঙ্খিত লক্ষ্যে নেই’
ঠাকুরগাঁও প্রতিনিধি : আমাদের এ প্রিয় দেশ আজ স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত করছে। সুখী সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবার আশায় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সময়ে যা হবার প্রয়োজন ছিলো তা এখনো হয় নাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে শহরের কালিবাড়িতে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
এসময় আওয়ামীলীগ সরকারকে বর্গীদের সাথে তুলনা করে তিনি বলেন, অনিশ্চয়তার মধ্যে চলছে দেশ। এখনো মানুষ তার মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫০ বছরেও দেশ ও দেশের মানুষ আজ কাঙ্খিত লক্ষ্যে নেই, পরাধীনতার শেকলেই বন্দি রয়েছে । লক্ষ লক্ষ টাকা দেশ থেকে পাচার করে দেয়া হচ্ছে। বর্গিদের মতো আওয়ামীলীগ এসেছে এদেশ থেকে সবকিছু লুট করতে।
মির্জা ফখরুল বলেন, সংবাদ কর্মিদের আইন করার আপনি কে। দেশে একটা নতুন আইন আসছে সংবাদ কর্মি আইন। সংবাদ কর্মিদের তো আইন দরকার হয় না। আপনারা দয়া করে সংবাদ কর্মিদের উপর আর চড়াও হবেন না। ৭শ এর বেশি ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়েছেন সাংবাদিকের উপর। গত তিন মাসে ৪০ জনের বেশি সাংবাদিক হত্যা করেছেন আপনারা। আর কত ?
জনগন থেকে এই সরকার সম্পূর্ন বিছিন্ন হয়ে গিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয় তার প্রমান কলাবাগানের মা ও ছেলে। এই ঘটনা গুলো প্রমান করে যে এই সরকার কতটা স্বৈরাচার।
দেশের বিচার ব্যাবস্থা, ও আইন ব্যাবস্থা নিয়ে তিনি বলেন, ঢাকার নিউ মার্কেটে হামলার ঘটনায় পত্র পত্রিকায় ছবি সহ প্রকাশিত হল আওয়ামী লীগ, ছাত্রলীগ হামলায় জড়িত। হামলায় ২ জন মারা গিয়েছে যার সাথে ছাত্রলীগ জড়িত, কিন্তু আসামি করা হল বিএনপিকে। তিন দিনের রিমান্ডেও নেওয়া হল। এটাই হচ্ছে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, বিচারবিভাগকে দলীয়করণ করা। আর এসব এখন কিছু মিডিয়া তুলেও ধরছে। কিছু দিনের মধ্যে খুশির বার্তা নিয়ে ঈদ আসবে। আল্লাহ্ যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার তৌফিক দেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে ফিরে এসে নেতৃত্ব দিতে পারেন এবং দেশের মানুষ যেন কাঙ্খিত স্বাধীনতার সুখটা ফিরে পায় এটাই আমাদের চাওয়া।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এফআর/এএস/এপ্রিল ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
-1.gif)








