বাচ্চাদের খেলার মাঠ দখল করে থানা বানানো হচ্ছে: ফখরুল
স্টাফ রিপোর্টার : বাচ্চাদের খেলার মাঠ দখল করে থানা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে শেরে বাংলা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি তিনি এ কথা বলেন।
ঢাকার কলাবাগান তেঁতুলতলা মাঠের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এরকম অসংখ্য ঘটনা, আজকে বাংলাদেশের মানুষের কোথাও কোনো নিরাপত্তা নেই। উল্টো কি করে তাদের বেশি হয়রানি করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে।
নিউমার্কেটের ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষে ইস্যুতে মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে দুজন প্রাণ দিলেন অথচ পুলিশ প্রথমেই বিএনপি নেতাদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে। অথচ সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে এ ঘটনার জন্য মূলত দায়ী ছাত্রলীগের সন্ত্রাসীরা।
বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে রাখা হয়েছে। এই যে মিথ্যাচার, এর জন্যই আমরা বলি, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ভয়াবহ আগ্রাসন এই জাতির ওপর শুরু হয়েছে। ইতিহাস, সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে। আগ্রাসন রুখতে হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরকারের আগ্রাসনটা সর্বগ্রাসী। একদিকে ইতিহাস বিকৃত করছে, অপরদিকে অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেরেবাংলা এ কে এম ফজলুল হক বাংলাদেশের ইতিহাসে যেখানে থাকার কথা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, আমাদের নীতি নির্ধারক অঙ্গনে, ঐতিহাসিক অঙ্গনে থাকার কথা সেটা অনুপস্থিতি।
তিনি বলেন, আজকে যে ধরনের ইতিহাস রচনা করা হচ্ছে সেই ইতিহাসের পাতায় হারিয়ে গেলে চলবে না। আজকে কিছু কিছু গোষ্ঠী রাজনীতিবিদ তাদের নিজস্ব ইতিহাস রচনা করেছে! একটি রাজনৈতিক দল তারা তাদের ইতিহাস রচনার করছে। রাজনীতিবিদরা যখন ইতিহাস রচনা করে সেটা তখন ইতিহাস হয় না সেটা হয় প্রোপাগান্ডা। এটা কিছু দিন টিকে থাকে। ইতিহাস রচনা করতে হবে ইতিহাসবিদদের।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগের নাম অনেকবার পরিবর্তন হলেও তাদের চরিত্র পরিবর্তন হয় নাই। আওয়ামী লীগের জন্মের সময় নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, এরপর নামকরণ করলেন পাকিস্তান আওয়ামী লীগ, তারপরে নাম পরিবর্তন করে করলেন বাকশাল, এরপরে পরিবর্তন করে আওয়ামী লীগ রাখলেন।
তিনি বলেন, আগে ছিল বিচারহীনতার সংস্কৃতি, আর এখন শুরু হয়েছে বিচার চাই নার সংস্কৃতি। নিউমার্কেটে ছাত্রলীগ যাদের হত্যা করলো তাদের পরিবার বলেছে তারা বিচার চায় না। আমরা জানি বিচার পাবো না। এর আগেও আমরা শুনেছি নিহতের অনেক পরিবার বলেছে আমরা বিচার চাই না, বিচার পাবো না। তাই এখন বিচারহীনতার সংস্কৃতি আর নাই। এখন শুরু হয়েছে বিচার চাই না সংস্কৃতির।
(ওএস/এসপি/এপ্রিল ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
-1.gif)








