‘মিথ্যাচারের জন্য বিএনপিকে পদক দেওয়া উচিত’
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকারের ঈর্ষনীয় সাফল্য দেখে বিএনপি নানা ষড়যন্ত্রের জাল পাতছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচারের জন্য জনগণের পক্ষ থেকে বিএনপিকে পদক দেওয়া উচিত।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে শাহ আমানত সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর ও আঞ্চলিক কমিটির উদ্যোগে মহান মে দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, রমজান মাসে মাঠ গরম করার জন্য তারা আবারও আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছে। তাদের এই মিথ্যাচার ঘোলা পানিতে মাছ শিকার করার মতো। কিন্তু দেশের মানুষ বোকা নয়। বিএনপির মন ভুলানো মিথ্যা কথা দেশের মানুষ বুঝতে পারে। মানুষ হানাহানি, বোমাবাজি ও গাড়িতে আগুন চায় না। মানুষ সুখে শান্তিতে উন্নত আধুনিক জীবন নিয়ে বাঁচতে চায়।
তিনি আরও বলেন, তারা (বিএনপি নেতারা) সকালে বলেন এক কথা, বিকেলে আরেক কথা। বিগত নির্বাচনগুলোতে ধারাবাহিক ব্যর্থতায় দলের তৃণমূল নেতাকর্মীদের কাছেই আস্থা হারিয়েছে বিএনপি। জনগণের স্বার্থে বিএনপির কোনো কর্মকাণ্ড নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম আষ্ণলিক কমিটির সভাপতি এম জসিম উদ্দিন রানা। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী।
সভায় আরও বক্তব্য দেন মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. মিরন হোসেন মিলন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস, চট্টগ্রাম দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আলমগীর, বক্সিরহাট ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. ওমর মিয়া, তামাকুমন্ডি লেইন দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. বখতিয়ার, টেরীবাজার হকার সমিতির সাধারন সম্পাদক মো. লোকমান হাকিম, নগর পরিবহন শ্রমিক লীগ সভাপতি মো. বেলাল হোসেন ও কার্যকরী সভাপতি মো. আলী আকবর প্রমুখ।
(ওএস/এসপি/এপ্রিল ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
-1.gif)








