‘মন্ত্রী ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়েছেন’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘দেশে সয়াবিন তেলের কোনো সংকট ছিল না। মন্ত্রী ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়েছেন। সয়াবিনের দাম বাড়িয়েছেন, তাহলে জনগণের আয়ও ২৫ শতাংশ বাড়িয়ে দেন।’
তিনি বলেন, ‘মন্ত্রী ও মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের সঙ্গে ব্যবসায়ীদের যোগসাজশ আছে। তারাই ব্যবসায়ীদের জানিয়েছে, ঈদের পর তেলের দাম বাড়বে। তখনই ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করবে বলে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এ সরকারের চেহারা ও মন্ত্রীদের চেহারা এখানেই স্পষ্ট হয়।’
শুক্রবার (৬ মে) রাজধানীর পল্টন মোড়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বাড়লে আপনারা বাড়ান, অথচ আন্তর্জাতিক বাজারে দাম কমলে আপনারা কমান না। মন্ত্রী ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে দাম বাড়ানো হয়। সরকার যদি নিজে থেকেই তেলের দাম বাড়ায়, তাহলে তো ব্যবসায়ীরা তার সঙ্গে আরও দাম জুড়ে দিয়ে বেশি দামে বিক্রি করবে। এতে তো কোনো সন্দেহ নেই।’
তিনি বলেন, ‘সয়াবিনের সঙ্গে সম্পর্ক দেশের ১৬ কোটি মানুষের। তারা সবাই ক্রেতা। ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রী বৈঠক করলেন। অথচ ক্রেতাদের সঙ্গে বৈঠক করার কোনো প্রয়োজন মনে করলেন না। তার মানেই হলো- জনগণের যা হয় হোক, নিজেদের স্বার্থ হাসিল করতে হবে। কারণ মন্ত্রীরা তো ভোটে মন্ত্রী হয়নি।’
সেলিম আরও বলেন, ‘আমরা হরতালের ডাক দিয়েছিলাম। যদি জনগণ রাস্তায় নেমে আসতো, তাহলে এ সরকার আজকে সয়াবিনের দাম বাড়ানোর সাহস পেতো না। সবাইকে বুঝতে হবে, এ সরকার জনগণের সরকার নয়। লুটেরাদের সরকার।’
বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ দেশে ব্রিটিশরা শোষণ করতো, পাকিস্তানিরা শোষণ করতো। তারা ইংরেজি ও উর্দুতে কথা বলতেন। বর্তমানেও কিছু মানুষ একই কায়দায় শোষণ করে যাচ্ছে, যারা বাংলায় কথা বলেন। বিদেশে যে টাকা পাচার হয়ে গেছে, তা প্রায় বাজেটের সমান। এটা সরকারেরই হিসাব। এ টাকা জনগণের। এসব টাকা ফেরত আনতে হবে।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামসুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/মে ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি
- দুই নেতার নেতৃত্বে শুরু ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনের কাজ
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








