E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা ১০ মে

২০২২ মে ০৮ ১৩:৩০:১০
আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা ১০ মে

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা হবে মঙ্গলবার (১০ মে)। রবিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, ৭ মে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরি ও নেতাদের মধ্যে কর্মবণ্টন এবং বিভিন্ন উপ-কমিটি হবে এই সভায়।

(ওএস/এএস/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test