E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হলেন বিদিশা

২০২২ মে ০৯ ১৮:৫২:৪০
সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হলেন বিদিশা

স্টাফ রিপোর্টার : সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হলেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।

রবিবার (৮ মে) জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত মিলাদ অনুষ্ঠানে জোটের চেয়ারম্যান হিসেবে বিদিশার নাম প্রস্তাব করা হয়েছিল। পরে জোটের সভায় চেয়ারম্যান হিসেবে বিদিশাকে মনোনীত করা হয়।

হুসেইন মুহম্মদ এরশাদের উদ্যোগে গঠিত হয় সম্মিলিত জাতীয় জোট। তিনি এ জোটের চেয়ারম্যান ছিলেন। এরশাদের মৃত্যুর পর পদটি শূন্য হয়।

(ওএস/এসপি/মে ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test