E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপি-জামায়াতের আসল খায়েস বাংলাদেশকে পাকিস্তান বানানো

২০২২ মে ১১ ০০:২০:১০
বিএনপি-জামায়াতের আসল খায়েস বাংলাদেশকে পাকিস্তান বানানো

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মান-সম্মান, উন্নয়ন ও অর্জনের মাত্রাকে হিমালয়ের সমান উচ্চতায় উন্নীত করেছেন। অন্যদিকে ৭১’র পরাজিত শক্তির প্রশ্রয় ও আশ্রয়দাতা বিএনপি। এই বিএনপি-জামায়াতের আসল খায়েস হলো বাংলাদেশকে পাকিস্তান বানানো। এই অসমাপ্ত মিশন সম্পন্ন করতে তারা আবার সামনে এসেছে।

মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয়, এখনো যেসব ইউনিটের সম্মেলন হয়নি সেগুলো ২৫ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মোহাম্মাদ হোসেন, হাজী জহুর আহমদ, জোবাইরা নার্গিস খান, জালাল উদ্দিন ইকবাল, মাহবুবুল হক মিয়া, আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, মো. আবু তাহের, ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার মিয়া, ছৈয়দ আমিনুল হক, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, কামরুল হাসান বুলু, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, বখতেয়ার উদ্দিন খান, জাফর আলম চৌধুরী, আবদুল লতিফ টিপু, রোটারিয়ান ইলিয়াস, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমেদ, মোর্শেদ আকতার চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/মে ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test