সোমবারের পর হাসপাতাল ছাড়তে পারবেন সম্রাট
স্টাফ রিপোর্টার : পরিবার চাইলে আগামী সোমবারের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ত্যাগ করতে পারবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। চিকিৎসকরা জানান, তিনি যেহেতু তিন সপ্তাহ সুস্থ ছিলেন, চিকিৎসক বোর্ড আবার রিভিউ করবে। এরপর পরিবার চাইলে তিনি বিএসএমএমইউতেও চিকিৎসা নিতে পারবেন, আবার বিদেশেও যেতে পারবেন।
বৃহস্পতিবার (১২ মে) বিএসএমএমইউর সি ব্লকের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এসব কথা জানান।
বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রায়হান মাসুম মন্ডল বলেন, আগামী সোমবার (১৬ মে) সম্রাটের শারীরিক অবস্থা ও যাবতীয় পরীক্ষা-নীরিক্ষা করে মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা তার অবস্থা পরিবারকে জানাবো।
সম্রাটকে দেখে সুস্থ মনে হলেও তিনি শারীরিকভাবে অসুস্থ
ইসমাইল চৌধুরী সম্রাট হার্টের নানা সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রায়হান মাসুম মন্ডল।
তিনি বলেন, দূর থেকে তার কন্ডিশন দেখলে মনে হবে যে তিনি সুস্থ একজন মানুষ বসে আছেন। কিন্তু একটু অনিয়ম হলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। যেকোনো ধরনের স্ট্রেস রোগীর রোগ বাড়িয়ে দেয়। হৃদরোগের সঙ্গে এটি আরও বেশি সম্পৃক্ত। তাকে প্রিজনভ্যানে যখন নিয়ে আসা হতো, তখন তিনি অন্যরকম হয়ে যেতেন।
বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান জানান, কারাগার থেকে মুক্তি পেলেও হৃদরোগের ঝুঁকি বিবেচনায় সম্রাটকে আপাতত হাসাপাতালেই রাখতে চান তারা। তবে পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যেতে পারবে।
তিনি বলেন, দেড় বছর ধরে উনি আমাদের অধীনে চিকিৎসাধীন। এতদিন তার চিকিৎসার ব্যাপারে আমরা জেল অথরিটিকে অভিভাবক ভেবেছি। এখন যেহেতু তিনি মুক্ত, আজ থেকে চিকিৎসার বিষয়ে তার অভিভাবকদের জানাবো। এখন তার অভিভাবকরা বিবেচনা করবেন, কোথায় তাকে চিকিৎসা দেওয়া হবে। দেশে নাকি বিদেশে নেবে।
কার্ডিওলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক জানান, ইলেকট্রিক ভাল্বের যে আধুনিক প্রযুক্তি দরকার সেটি এ হাসপাতালে নেই। এই প্রযুক্তিতে আমাদের এখনো দুর্বলতা রয়েছে। এতটা সক্ষম নই। আরও এক সপ্তাহ তাকে হাসপাতালে থাকতে হতে পারে। তার ভালো চিকিৎসা দরকার। যেহেতু এখন আইনি বাধা উঠে গেছে, তাই চাইলে স্বজনরা বাইরে চিকিৎসা করাতে নিতে পারেন। আগামী সোমবার আরও একটি বোর্ডসভা বসবে। সেখানেই আমাদের সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহকরী পরিচালক ডা. এহসানুল কবির, ডা. এনায়েত তুষার, ডা. মোহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।
এর আগে বুধবার (১১ মে) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন শর্তে জামিন পেয়েছেন সম্রাট।
শর্তসমূহ হলো-আদালতের অনুমতি ব্যতীত দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পার্সপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
(ওএস/এসপি/মে ১২, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








