কম গুরুত্বপূর্ণ উচ্চাভিলাষী প্রকল্প দ্রুত বন্ধ করতে হবে
স্টাফ রিপোর্টার : উচ্চাভিলাষী প্রকল্প দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বৃহস্পতিবার (১২ মে) দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল মোবারক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ ও কম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয় মোকাবেলায় অপর্যাপ্ত উল্লেখ করে জেএসডি সভাপতি বলেন, অপরিকল্পিত, অপ্রয়োজনীয়, উচ্চাভিলাষী ও অতিমূল্যায়িত প্রকল্প বাতিল এবং অযৌক্তিক ঋণ গ্রহণ দ্রুত বন্ধ করাসহ অর্থপাচার রোধ করতে হবে, নতুবা ছোটখাটো সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি সৃষ্টি প্রতিরোধে কোনো সহায়ক ভূমিকা রাখতে পারবে না।
তিনি বলেন, এক সময়ে এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ‘রোল মডেল’ শ্রীলঙ্কা। মানবসম্পদে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ অবস্থানে ছিল। ২০২১ সালেও শ্রীলঙ্কার মাথাপিছু আয় ছিল বাংলাদেশের দ্বিগুণেরও বেশি। ভুল রাজনীতি ও পরিকল্পনার কারণে ক্ষমতাসীনরা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি শ্রীলঙ্কা আজ এমন ভয়াবহ সংকটে পড়বে।
রব বলেন, শ্রীলঙ্কা মূলত মাত্রাতিরিক্ত বৈদেশিক ঋণ গ্রহণের কারণে আজ দেউলিয়া হয়ে পড়েছে এবং ঋণের অনেকাংশই ব্যয় করেছে উচ্চাভিলাষী ও অতিমূল্যায়িত বিভিন্ন মেগা প্রকল্পে (সমুদ্রবন্দর, বিমানবন্দর ইত্যাদি), যেগুলো থেকে প্রত্যাশা অনুযায়ী দেশটি কোনো ফল পায়নি।
তিনি বলেন, আমাদের সরকার শ্রীলঙ্কার মতো উচ্চাভিলাষী ও অতি মূল্যায়িত মেগা প্রকল্প গ্রহণে অনেক বেশি উৎসাহী। এর অন্যতম কারণ হচ্ছে, সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত নয় যেহেতু নৈতিক বৈধতা নেই, সুতরাং উন্নয়নের ‘তকমা’ লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করা, ঋণ গ্রহণের নামে ভূ-রাজনৈতিক শক্তিকে নিজের পক্ষে রাখার আত্মঘাতী কৌশল বাংলাদেশকে ক্রমাগত ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষজ্ঞরা অনেক প্রকল্পকেই অপ্রয়োজনীয় মেগা প্রকল্প হিসেবে চিহ্নিত করেছেন, যেমন-
১. প্রস্তাবিত ঢাকা সাবওয়ে প্রকল্প,
২. ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার বুলেট ট্রেন,
৩. দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প,
৪. পূর্বাচলে ১১০ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু বহুতল ভবন কমপ্লেক্স,
৫. শরীয়তপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর,
৬. পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু,
৭. নোয়াখালী বিমানবন্দর,
৮. দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প,
৯. ঢাকার বাইরে রাজধানী স্থানান্তর,
১০. সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তরকরণসহ আরও বহু প্রকল্প।
রব জানান, প্রকল্পগুলোসহ অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট দ্রুত বন্ধ করা হোক। দেশের সর্বনাশ করে, জনগণের কষ্টার্জিত টাকা অপচয় করে, সরকারের ‘ইমেজ’ বৃদ্ধির পরিকল্পনা দেশপ্রেমের পরিচয় নয়।
তিনি বলেন, সরকার উচ্চাভিলাষী অতিমূল্যায়িত প্রকল্পের জ্বরে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। দেশ ভয়াবহ সংকটে নিপতিত হলেও সরকার বাগাড়ম্বর করে যাবে, মূল সংকট এবং সত্যকে স্বীকার করবে না। এমন সরকার বিশ্বে বিরল। সরকারের উচিত সংসদ ভেঙে দিয়ে দ্রুত পদত্যাগ করে দেশের বর্তমান ও ভবিষ্যতকে নিরাপদ করা।
(ওএস/এএস/মে ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








