‘সরকার নির্বাচনী নয়, পালানোর রোডম্যাপ তৈরি করছে’
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘অনির্বাচিত সরকারের কলাকুশলীরা একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করছেন বলে শোনা যাচ্ছে। আমাদের বক্তব্য স্পষ্ট- এ রোডম্যাপ নির্বাচনী নয়, এটা হচ্ছে কীভাবে, কোন পথে বাংলাদেশ থেকে অনির্বাচিত সরকার বিদায় নেবে এবং পালানোর চেষ্টা করবে সেই রোডম্যাপ।’
সরকারের প্রতি উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার ক্ষেত্রে অহেতুক চেষ্টা করবেন না। আপনাদের মিথ্যা আশ্বাসে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না।’
শনিবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘যত চেষ্টা করার করেন, বিএনপিকে ভাঙা যাবে না, কোনো লাভ হবে না। বিএনপি মচকাবে তবু ভাঙবে না, লাভ হবে না। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে- এই মিথ্যা অপপ্রচার চালিয়ে সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না।’
বিএনপি আন্দোলন করতে জানে না- আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনের কী দেখেছেন? স্বৈরাচার এরশাদ নয় বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন, সেই এরশাদ আন্দোলনে ভেসে গেছেন। কোনো স্বৈরাচারী টিকতে পারে নাই। এই অনির্বাচিত সরকারও আন্দোলন থামাতে পারবে না। তাদের (সরকারের) অল্প কয়েকদিন সময় আছে, তাদের বিদায় নিতে হবে।’
সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মানুষের সব সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করতে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে অভিযোগ করেন জয়নুল আবেদীন।
বর্তমান সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলতে চায় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া এই সরকারের পতন না দেখে মৃত্যুবরণ করবেন না। তিনি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। অন্যায়ভাবে মানুষকে বেশিদিন দাবিয়ে রাখা যায় না। যে যত কথাই বলুক, এই সরকার আর টিকতে পারবে না। যদি বাঁচতে চান তাহলে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে মানে মানে বিদায় হোন।’
জয়নুল আবেদীন বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে ভাঙার চেষ্টা হচ্ছে বলে শুনতে পাচ্ছি, তবে আমি বিশ্বাস করি না। তারপরও বলবো যদি কেউ হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেইমানি করে, সেই বেইমানদের জায়গা দলে এবং বাংলাদেশে হবে না।’
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- কেরানীগঞ্জ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কফিল উদ্দিন প্রমুখ।
(ওএস/এএস/মে ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








