‘দেশে এখন গণতন্ত্র নেই’
শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই। দেশে সব জায়গায় দুর্নীতি চলছে, শুধু দুর্নীতি নয় মেগা দুর্নীতি চলছে।’
আমরা দেশে গণতন্ত্র চাই, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই।
শনিবার দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা কথা বললে পুলিশি হয়রানির শিকার হই। দিনাজপুরেও অসংখ্য নেতা–কর্মী মাসের পর মাস জেল খাটছেন। আমি নিজেও বহুবার জেলে গিয়েছি। অসংখ্য মামলার আসামি হয়ে আছি। প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখবেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর। তাদের কিছু হয় না। যত দোষ বিএনপির। আবার বলে, বিএনপি নাই। বিএনপি নাই তো সারাক্ষণ বিএনপির কথা বলেন কেন?’
আওয়ামীলীগ সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে পারেনি মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ভোটের সময় বলেছিল ১০ টাকা কেজি ধরে চাল দেবে। এখন চালের কেজি ৬০ টাকা। ভোজ্যে তেলের লিটার দুই'শ টাকা।
ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছে, সেখানে টাকা ও আওয়ামী লীগের সিল ছাড়া চাকরি হয় না।
কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বরত আসাদুল হক হাবিব দুলু সহ অন্যরা বক্তব্য রাখেন।
এদিকে দিনাজপুরে দীর্ঘ এক যুগ পর কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। এ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদের বিপরীতে একজন মহিলা প্রার্থীসহ ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহমেদ জানিয়েছেন, দলীয় কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। জেলা কাউন্সিলে মোট ভোটার ১ হাজার ৯১৯ জন।
দিনাজপুর জেলা বিএনপির সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২৬ জানুয়ারি। পরে ২০১৬ সালের আগস্ট মাসে ওই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি দিয়েই এতদিন জেলা বিএনপির কার্যক্রম পরিচালনা করা হয়।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করার জন্য আন্দোলনের নেতৃত্ব প্রদান করবে এমন নেতা নির্বাচন করার আহ্বান জানিয়েছেন।
কাউন্সিলে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক ইন্টারনেট এর মাধ্যমে সরাসরি নেতাকর্মীদের সাথে কথপোকথনে মিলিত হন।
(এসএএস/এএস/মে ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








