‘জিয়া মুক্তিযোদ্ধা নন, এটা বলা যায় না’
স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন এ কথা মানতেই পারি না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যেভাবে গালিগালাজ করা হয়, তাতে আমার বড় খারাপ লাগে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন, এ কথা তো মানতেই পারি না। তিনি (জিয়াউর রহমান) যদি বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকেন, তাহলে তার বিচার করা হোক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা নন, এটা তো বলা যায় না। এমনটা হচ্ছে, কেননা আমরা একজন অন্যজনের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি।’
মঙ্গলবার (১৭ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘জনগণ শুধু শেখ হাসিনাকে চায় না তা নয়, জনগণ অনদেরও চায় না। সেটা খালেদা জিয়াকে বলা যেতে পারে, তারেক রহমানকে বলা যেতে পারে। একটু বদল হওয়া দরকার, সেটা এখন পর্যন্ত হয়নি। যেদিন থেকে মানুষ আমাদের বিশ্বাস করা শুরু করবে, ডাকে সাড়া দেবে, সেদিন শেখ হাসিনার কিছুই থাকবে না। তবে শেখ হাসিনাকে সরিয়ে আমি খালেদা জিয়াকে মানতে চাই না, তারেক রহমানকেও মানতে চাই না। আমি তাকে (শেখ হাসিনা) সরাতে চাই, তার কর্মকাণ্ডের জন্য। কথা দিয়ে কথা না রাখার জন্য, মানুষকে মনে না রাখার জন্য।’
গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘একটা নির্বাচন আমরা চাই, যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি এখন এক হতে না পারি, এক ছাতার তলে দাঁড়াতে না পারি, তাহলে এ সরকারের পতন ঘটানো যাবে না।’
আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবর রহমান মঞ্জু বলেন, ‘সরকার উন্নয়নের গল্প শোনাচ্ছে। উন্নয়ন তো হয়েছে পি কে হালদারদের। এমন উন্নয়ন হয়েছে, সবচেয়ে দামি বালিশ, পর্দা আমাদের দেশে পাওয়া যায়। এ মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গকারীদের আর ক্ষমতায় দেখতে চাই না।’
গণফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছি, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না। তাহলে এতো দ্বিধা কীসের? এখন প্রয়োজন শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে নামা।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন গণফোরামের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।
(ওএস/এএস/মে ১৮,২০২২)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








