E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মানুষের মুখের হাসিতে বিএনপির বুকে ব্যথা সৃষ্টি হয়’

২০২২ মে ২৪ ১৪:০৪:২৭
‘মানুষের মুখের হাসিতে বিএনপির বুকে ব্যথা সৃষ্টি হয়’

স্টাফ রিপোর্টার : মানুষের মুখে হাসি দেখলে বিএনপি নেতাদের মুখে শ্রাবণের আকাশের কালো মেঘের ছায়া পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন উন্নয়ন-অর্জনে মানুষ যখন আনন্দিত, তখন বিএনপির বুকে ব্যথা সৃষ্টি হয়। মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তখন বিষের জ্বালায় দিশেহারা হয়ে পড়েন।

মঙ্গলবার (২৪ মে) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় ছিল, ততবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। অন্যদিকে বিএনপি যতবারই ক্ষমতায় ছিল, ততবারই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতাচ্যুত করেছে।

শেখ হাসিনার সরকার নাকি আর ক্ষমতায় থাকতে পারবে না- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রসঙ্গে বিএনপি মহাসচিবকে গণক আখ্যায়িত করে বলেন, ক্ষমতার মালিক আল্লাহ আর দেশের জনগণ।

ওবায়দুল দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম এবং রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মাতব্বর।

(ওএস/এএস/মে ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test