পদ্মা সেতু উদ্বোধনে এতো টাকা খরচ না করে গরিবকে খাওয়ান
স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুর উদ্বোধনে ১০ লাখ লোকের সমাগম না ঘটিয়ে সেই খরচের টাকা দিয়ে ঈদে গরিবদের মুখে খাবার তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন আপনি পদ্মা ব্রিজের নির্মাণকাজ শেষ করেছেন। মেগা প্রজেক্ট করেছেন। মানুষের খাবার নাই, কিন্তু একটা ভালো কাজই করলেন। যাতায়াত সুবিধা করে দিলেন। তবে সেতুর উদ্বোধনে ১০ লাখ লোকের সমাবেশ বন্ধ করুন। এজন্য যে খরচ হবে সেটা আগামী ঈদে ১০ লাখ দরিদ্র পরিবারের খাবারের জন্য দিন। তাহলে সবাই আপনার জন্য দোয়া করবে। আপনি পদ্মা সেতু করেছেন, তা তো আমরা দেখছিই।
মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোনার বাংলা পার্টি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সীতাকুণ্ডে যা হয়েছে এটা নতুন কিছু নয়। ২০১০ সালে আপনারা রাজধানীর নিমতলি মহল্লার আগুনের কথা নিশ্চয় ভুলে জাননি। সেখানেও প্রায় ১৩৪ জন লোক মারা গিয়েছিলো। ওটাই শেষ ঘটনা নয়। এরপর প্রায় প্রতি বছরই হয়েছে। ২০২১ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনও এরই ধারাবাহিকতা।
অনিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ঘেরাওয়ের পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের যাদের নিবন্ধন নেই, তাদের সবার সম্মিলিতভাবে নির্বাচন কমিশন ঘেরাও করা উচিত। নিবন্ধনের জন্য কিছু শর্ত থাকতে পারে, কিন্তু ২২ জেলায় অফিস থাকা বিধান ‘পাগলের কথা’। এক্ষেত্রে ছয় জেলায় অফিস থাকার বাধ্যবাধকতা হতে পারে।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, দেশে জোর আন্দোলন গড়ে তুলতে খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। তার জামিন না হলে আন্দোলন গড়ে উঠবে না। দশ-বিশ হাজার লোক এনে হাইকোর্ট ঘেরাও দিতে হবে। সেখানে এক সপ্তাহ বসে থাকার দরকার হলে আমিও থাকবো। খুনের আসামি জামিন পায়, খালেদা জিয়া কেন পাবেন না। আন্দোলনের স্বার্থে খালেদা জিয়াকে যে করে হোক বের করে আনা দরকার।
সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুল নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো মঞ্জুর হোসেন ঈসা ও তৃণমূল জনতা পার্টির চেয়ারম্যান ডা. নাজিম উদ্দীন প্রমুখ।
(ওএস/এএস/জুন ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








